Tuesday, March 31, 2026

ছড়িয়ে পড়ছে লাভা স্রোত, ঘুম ভেঙেছে আগ্নেয়গিরির! এবার ইন্দোনেশিয়ায় সুনামি অ্যালার্ট

Date:

Share post:

বিশ্বজুড়ে বাড়ছে উষ্ণায়ন, তাই কি ভূমিকম্পের এত আধিক্য? বুধবার রাতে কেঁপে উঠেছিল জাপান, এবার ইন্দোনেশিয়ায় জেগে উঠলো আগ্নেয়গিরি (Volcanic Eruption in Indonesia)। মঙ্গলবার থেকেই তার ঘুম ভাঙার ইঙ্গিত মিলেছিল। ইন্দোনেশিয়ায় সুলাওয়েসি প্রদেশের মাউন্ট রুয়াং-এ পর পর চার বার বিস্ফোরণ ঘটেছে। জারি হয়েছে সুনামি সতর্কতা (Tsunami Alert), ঘর ছাড়া ১১ হাজার মানুষ!

প্রায় এক হাজার ফুট উচ্চতা পর্যন্ত আগ্নেয়গিরির লাভা স্রোত ঘুম কেড়েছে ইন্দোনেশিয়ার। বহুদূর থেকেই কাল ধোঁয়া স্পষ্টত দৃশ্যমান। ইতিমধ্যেই ইন্দোনেশিয়ার ‘সেন্টার ফর ভলক্যানোলজি’ এবং ‘জিওলজিক্যাল ডিজাস্টার ম্যানেজমেন্ট’ অগ্নুৎপাত নিয়ে গোটা দেশে সুনামির সতর্কতা জারি করেছে। বিপর্যয় মোকাবিলা দফতর প্রায় ১১ হাজার বাসিন্দাকে নিকটবর্তী শহর মানাডোতে সরিয়ে ফেলেছে।মাউন্ট রুয়াং থেকে অন্তত ৬ কিলোমিটার দূরত্ব বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে পর্যটকদের। ভূতত্ত্ববিদদের একাংশ মনে করছেন, ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক ভূমিকম্পের জেরেই ভূগর্ভস্থ দু’টি পাতের স্থিতিস্থাপকতা নষ্ট হয়েছে। যার ফলে এই অগ্ন্যুৎপাত বলে মনে করছেন তাঁরা।

 

Related articles

বালুচরী থেকে সঙ্গীত: বিষ্ণুপুরের মার্কেটিং হাব তৈরির বার্তা মুখ্যমন্ত্রীর

দলীয় প্রার্থীদের প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ- ছুটে বেড়াচ্ছেন তৃণমূল (TMC) সুপ্রিমোমমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, তিনটি জনসভার...

জয়পুরের গোলাপি রং মাখনো হাতির মৃত্যু! উঠছে প্রশ্ন

রাজস্থানের জয়পুরে (Jaypur In Rajasthan) হাতিকে গোলাপি রঙে রাঙিয়ে ফটোশুটকে কেন্দ্র করে তীব্র বিতর্ক শুরু হয়। তার মধ্যে...

ক্রিকেটের সঙ্গে মোমোর মেলবন্ধন, আইপিএলের মরশুমে ‘ইন্ডিয়ান মোমো লিগ’

আইপিএলের মরশুমে গ্রাহকদের আর্ষকণ করতে নয়া উদ্যোগ নিল ওয়াও মোমো(Wow Momo)। সর্বভারতীয় ক্যাম্পেইন হিসাবে ‘ইন্ডিয়ান মোমো লিগ (Indian...

বিজেপির প্রার্থী তালিকায় শান্তনুর স্ত্রী, বাংলার ভোটে বাগদায় লড়াই বৌদি বনাম ননদের 

রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিতে হিমশিম খেতে হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে (BJP)। দফায় দফায় তালিকা প্রকাশ করেও...