Sunday, April 5, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আজ আইপিএল-এর ম্যাচে নামছে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে মহেন্দ্র সিং ধোনিদের প্রতিপক্ষ লখনৌ সুপার জায়ান্ট। তবে এই ম্যাচে নামার আগে অদ্ভুত আবদার রাখল লখনৌ। নিজেদের আবদার পোস্টারে প্রকাশ করে লখনৌ। যেই পোস্টারে ছয় লাপ লখনৌ-এর রাস্তা। যেখানে লেখা ভালো খেলুক ধোনি, কিন্তু ম্যাচ জিতুক লখনৌ। যা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

২) গতবছর থেকে আইপিএল-এ চালু হয়েছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ খেলানোর নিয়ম। আইপিএল-এ প্রতিটি দলই জেতার জন্য নিজেদের সুবিধা মতো ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ খেলায়।কিন্তু এই নিয়ম নাকি একদমই পছন্দ নয় ভারত অধিনায়ক রোহিত শর্মার। বরং রোহিত জানান, ক্রিকেটকে তিনি এগারো জনের খেলা হিসেবেই দেখতে চান।

৩) টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে ঋষভ পন্থের জায়গা পাকা, দিল্লি ক্যাপিটালস এবং গুজরাত টাইটান্স ম্যাচের পর এমনটাই বললেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন। গতকাল গুজরাতের বিরুদ্ধে ম্যাচের সেরা হন পন্থ। ম্যাচে পন্থের দুটি ক্যাচ এবং একটি স্টাম্পিং নজর কেড়েছে ক্রিকেট বিশেষ্ণজ্ঞদের।

৪) আইপিএল -এর মাঝে নাকি টি-২০ বিশ্বকাপ নিয়ে বৈঠকে বসেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা, হেড কোচ রাহুল দ্রাবিড় এবং প্রধান নির্বাচক অজিত আগারকার। সেখানে নাকি কে বা কারা ওপেন করবেন তা নিয়ে কথা হয়। এমনকি বলা হয় সেই বৈঠকে হাজির ছিলেন বিরাট কোহলিও। সেই বৈঠককে ভূয়ো বলে উড়িয়ে দিলেন রোহিত শর্মা।

৫) গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেন দিল্লি ক্যাপিটালসের মুকেশ কুমার । ২.৩ ওভার বল করে ১৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। তাঁর দুরন্ত বোলিং-এর সুবাদে মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় শুভমন গিলরা। কীভাবে সাফল্য? তা ফাঁস করলেন মুকেশ কুমার।

আরও পড়ুন- মাহির কাছে অদ্ভুত আবদার লখনৌ-এর, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...