Sunday, June 28, 2026

প্রথম দফার ভোটগ্রহণের দিন তৃতীয় দফার প্রচার, আজ মুর্শিদাবাদে মমতা

Date:

Share post:

সাত দফা লোকসভা নির্বাচনের প্রথম দফা শুরু হয়েছে। উত্তরবঙ্গের তিন জেলায় শুক্রবার সকাল থেকে নির্বিঘ্নেই চলছে ভোটগ্রহণ। এই আবহে আজ তৃতীয় দফার ভোটের প্রচারে মুর্শিদাবাদের মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল কংগ্রেস (TMC) সূত্রে জানা যাচ্ছে হরিহরপাড়ায় দুপুর ১টায় তৃণমূল প্রার্থী আবু তাহের খানের (Abu Taher Khan) সমর্থনে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। পরের ঘণ্টায় দুপুর ২টোয় জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের (Khalilur Rahman) সমর্থনে ছাবঘাটি কেডি বিদ্যালয় ময়দানে সুতিতে (Suti, Murshidabad) সভা করবেন মমতা।

আগামী ৭ মে তৃতীয় দফায় ভোট হবে মালদহ উত্তর ও দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ আসনে। উত্তরবঙ্গের প্রচার সেরে অসমে পৌছে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাংলার বাকি জেলাগুলোতেও জনসভা এবং পদযাত্রার কর্মসূচি রয়েছে তাঁর। শুক্রবার মুর্শিদাবাদের প্রচার সেরে শনিবার মালদহে জনসভা করবেন মুখ্যমন্ত্রী।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...