Sunday, March 15, 2026

ভোটের প্রথম দিনেই অঘটন! আচমকা অসুস্থ হয়ে মৃত্যু CPIM কর্মীর, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

শুক্রবারই সারা দেশের পাশাপাশি বাংলারও ৩ আসনে চলছে ভোটাভুটি! প্রথম দফা নির্বাচনের (First Phase Election) দিনই ধুপগুড়িতে (Dhupguri) অঘটন! এদিন অস্থায়ী ক্যাম্পে কাজ করতে করতে আচমকাই মৃত্যু হল এক সিপিআইএম (CPIM) কর্মীর। মৃত ওই কর্মীর নাম প্রদীপ দাস (Pradip Das) (৫৮) বলে পুলিশ সূত্রে খবর। প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন সকাল থেকেই ধুপগুড়ি ব্লকের বিনয় শা মোড় এলাকার ১৫/১২৪ নম্বর বুথের একটি অস্থায়ী ক্যাম্পে (Camp) বসে কাজ করছিলেন প্রদীপ।

 

কিন্তু আচমকাই অসুস্থ হয়ে পড়েন ওই সিপিআইএম কর্মী। এরপরই বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে ভর্তি করার কিছুক্ষণ পরই মৃত্যু হয় তাঁর। ভোটের প্রথম দিনেই আচমকা এমন ঘটনায় শোকস্তব্ধ সিপিআইএম কর্মী, সমর্থকরা। তবে দলের তরফে জানানো হয়েছে, পেশায় সবজি বিক্রেতা প্রদীপ দলের সক্রিয় কর্মী ছিলেন। আর সেকারণেই তাঁকে নির্বাচনের কাজের দায়িত্ব দিয়েছিল দল। যদিও কী কারণে তাঁর মৃত্যু তা এখনও জানা যায়নি। তাঁর পরিবারে স্ত্রী, এক ছেলে এবং দুই মেয়ে রয়েছে বলে খবর। দলের স্থানীয় নেতৃত্বের কথায় বৃহস্পতিবার অনেক রাত পর্যন্ত পার্টির কাজ করেছিলেন তিনি। শুক্রবার সকাল থেকেই ফের পার্টি ক্যাম্পে চলে আসেন। কিন্তু হঠাৎ সেখানে বসেই অসুস্থতা বোধ করেন তিনি। এরপরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, শেষরক্ষা কর যায়নি। ভোটের সময় আচমকা এমন দুর্ঘটনা ঘটে যাবে তা কেউ ভাবতে পারিনি, খুব খারাপ লাগছে।

তবে আগে থেকে ওই কর্মীর কোনওরকম অসুস্থতা ছিল কী না তা এখনও স্পষ্ট নয়। এদিকে কর্মীর পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে দলের তরফে।

spot_img

Related articles

গিরিশ পার্কে মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় ধৃত বেড়ে ৯ 

ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার (Narendra Modi Brigade meeting) দিন রণক্ষেত্র গিরিশ পার্কে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা...

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...