Saturday, April 4, 2026

বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে রিঙ্কুকে নিয়ে নির্বাচকদের বিরাট বার্তা দিলেন সঞ্জয় মঞ্জয়কর

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপে দল নির্বাচন নিয়ে রিঙ্কু সিংকে নিয়ে নির্বাচকদের বিরাট বার্তা দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জয়কর। বিশ্বকাপের দল বাছতে বসে রিঙ্কুর কথা যেন ভুলে না যান নির্বাচকরা, তারই বার্তা দিলেন তিনি। চলতি আইপিএল-এ এখনও ঠিক মতন ব্যাট করার সুযোগ পাননি রিঙ্কু। প্রায় প্রতিটি ম্যাচেই নাইট রাইডার্সের টপ অর্ডারের ব্যাটাররা নিজেদের মেলে ধরছেন। ফলে তিনি থেকে যাচ্ছেন অন্তরালেই।

 

এই নিয়ে সঞ্জয় মঞ্জয়কর বলেন, “ বিশেষ সুযোগ পাচ্ছে না ও। আশা রাখব, নির্বাচকরা মনে রাখবেন রিঙ্কু সিংয়ের কথা।” এরপর তিনি আরও বলেন, “ ভারতীয় দলে সরাসরি ডাক পাওয়ারই কথা রিঙ্কুর। সুযোগ পেলে ও যে কতটা ভালো, তা দেখাই গিয়েছে। রিঙ্কু সিংকে আমার ভালোই লাগে।“

ফিনিশ করার দারুণ ক্ষমতা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার রিঙ্কু সিং-এর। গতবার ফিনিশারের ভূমিকায় আইপিএলে সফল হওয়ায় জাতীয় দলের দরজা খুলে গিয়েছিল রিঙ্কুর জন্য। এখনও পর্যন্ত দেশের জার্সিতে ১৫টি টি-২০ ম্যাচ খেলেছেন রিঙ্কু। রান করেছেন ৩৫৬। খেলেছেন দুটি ওয়ানডেও।

আরও পড়ুন- আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শাস্তি পেলেন মুম্বইয়ের ব্যাটার এবং কোচ

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...