Thursday, June 25, 2026

লোকসভা ভোটের প্রচারে আজ রানাঘাটে অভিষেক 

Date:

Share post:

গরমের তীব্র দাবদাহকে উপেক্ষা করে কখনও পদযাত্রা কখনও আবার জনসভার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাপমাত্রার পারদ যেখানে ঊর্ধ্বমুখী সেখানে অভিষেকের রোড শো মানেই তা জনসমুদ্রের আকার নিচ্ছে। জনপ্রিয়তায় এই মুহূর্তে তাঁর ধারে কাছে কেউ নেই। আজ দক্ষিণবঙ্গের রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী মুকুটমণি অধিকারীর (Mukutmani Adhikari) হয়ে প্রচার করতে চলেছেন তিনি।

উত্তরবঙ্গের টানা প্রচারের পর বেশ কিছুটা আগে থেকেই দক্ষিণবঙ্গের রানাঘাটে প্রচার করতে চান অভিষেক। তাই রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়কের পদ ছেড়ে তৃণমূল প্রার্থী হওয়া মুকুটমণির সমর্থনে জনসভা করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ইতিমধ্যে স্থানীয় নেতারা সব ব্যবস্থা খতিয়ে দেখেছেন। তাপপ্রবাহের জেরে যাতে সভাস্থলে কেউ অসুস্থ হয়ে না পড়েন তার জন্য পাখা, জল ইত্যাদির পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। দলীয় সূত্রে খবর প্রত্যেকে যাতে ছাউনির নীচে বসতে পারেন তা নিশ্চিত করা হয়েছে। শনিবার ইটাহারে অভিষেকের রোড শোতে জনসুনামি তৈরি হয়েছিল। রবিবার রেকর্ড ভিড়ের আশায় রানাঘাটের তৃণমূল কংগ্রেস কর্মী – সমর্থকরা। সূত্রের খবর দুপুর ২টো থেকে এই সভা শুরু হতে চলেছে।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...