Thursday, June 25, 2026

পথ দুর্ঘটনায় প্রিয়জনকে হারালেন পঙ্কজ ত্রিপাঠি!

Date:

Share post:

বাংলায় আসার পথে দুর্ঘটনা, নিকট আত্মীয়কে হারালেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi)। সূত্রের খবর শনিবার বিকেলে বিহারের গোপালগঞ্জ থেকে বাংলায় আসছিলেন পঙ্কজের বোন সবিতা এবং তাঁর স্বামী রাকেশ(Rakesh)। রাকেশ নিজেই গাড়ি চালাচ্ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আচমকাই ঝাড়খণ্ডের নিরসা বাজার এলাকায় দিল্লি-কলকাতা জাতীয় সড়কের উপর গাড়িটি রাস্তার মাঝের ডিভাইডারে ধাক্কা মারে। দুজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও ভগ্নিপতিকে বাঁচানো যায়নি। পঙ্কজের বোন আপাতত চিকিৎসাধীন।

এই দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়ি। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে দ্রুত সবিতা এবং রাকেশকে উদ্ধার করা হয়। তাঁদের নিয়ে যাওয়া হয় ধানবাদের শহিদ নির্মল মাহাতো মেডিক্যাল কলেজ হাসপাতালে। পঙ্কজের বোন সবিতার পা ভেঙে গিয়েছে, যদিও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। রাকেশের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...