Thursday, June 25, 2026

দ্বিতীয় দফার ভোটের আগে কাশ্মীরে জঙ্গি ডেরার হদিশ!

Date:

Share post:

কাশ্মীরে বাড়ছে জঙ্গি কার্যকলাপ (Terrorist activity in Kashmir)। লোকসভা নির্বাচনের (Loksabha Election) মাঝেই এবার রিয়াসিতে জঙ্গিদের আস্তানার খোঁজ পেল পুলিশ ও সেনা। অভিযান চালিয়ে সেখান থেকে বেশ কিছু বিস্ফোরক এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ভোট প্রক্রিয়া চলাকালীন এই খবরে চাঞ্চল্য ছড়িয়েছে।

সাত দফা নির্বাচনের প্রথম দফা হয়েছে ১৯ এপ্রিল। আগামী শুক্রবার অর্থাৎ ২৬ এপ্রিল দ্বিতীয় দফা নির্বাচন। এর মাঝে গোপন সূত্রে খবর পেয়ে রিয়াসি জেলার আরনাস মহকুমার ডালাস বার্নেলি এলাকায় অভিযান চালায় পুলিশ ও সেনার যৌথবাহিনী। ওই এলাকায় সন্দেহভাজনের ঘোরাঘুরি নিয়ে আগে থেকেই খবর ছিল। পরে পুলিশের তরফে নিশ্চিত করে জানানো হয় যে সেখানে আসলে জঙ্গি কার্যকলাপ (Terrorist movement) শুরু হয়েছে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, শনিবার ওই ডেরা থেকে কোনও জঙ্গিকে গ্রেফতার করা না গেলেও দু’টি ডিটোনেটর, ১২টি তাজা কার্তুজ, একটি অ্যাসল্ট রাইফেল, বিস্ফোরক, আইইডি ঠাসা একটি টেপ রেকর্ডার, একটি ক্যালকুলেটার, ব্যাটারি এবং তার উদ্ধার হয়েছে। ভোট চলাকালীন নাশকতমূলক কার্যকলাপের জন্যই এগুলিকে জড়ো করা হয়েছিল বলে অনুমান করা হচ্ছে।

 

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...