Saturday, April 4, 2026

বিজেপিকে ভোট দিতে চাপ দিচ্ছে BSF: তীব্র প্রতিবাদ মমতার, অভিযোগ জানাবে তৃণমূল

Date:

Share post:

বিজেপিকে ভোট দিতে সীমান্তবর্তী গ্রামের মানুষকে চাপ দিচ্ছে বিএসএফ। রবিবার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে দ্বিতীয় প্রচারসভা থেকে বিস্ফোরক অভিযোগ করলেন দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে পুলিশে দায়ের হওয়া একটি অভিযোগ পত্র পড়ে শোনান তিনি। মমতা বলেন, বিজেপিকে ভোট দিতে বলাই শুধু নয়, কথা অমান্য করলে গুলিও চালাচ্ছেন সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। এ বিষয়ে তৃণমূলের তরফ থেকে কমিশনে অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তৃণমূল সুপ্রিমো।

মমতা জানান, এর আগেও হিলি সীমান্তে, বালুরঘাটে, মালদহে গুলি চালিয়েছে বিএসএফ। নিজেদের কাজে তারা দক্ষ নয় বলে অভিযোগ তুলে তৃণমূল সুপ্রিমো বলেন, এখন বিজেপির হয়ে কাজ করছেন বিএসএফ জওয়ানরা। গ্রামের মানুষকে পদ্মফুলে ছাপ দিতে চাপ দিচ্ছে। না শুনলে গুলি চালানো হচ্ছে বলেও অভিযোগ। এই বিষয়ে দায়ের হওয়া একটি অভিযোগ পত্র পড়ে শোনান তৃণমূল সভানেত্রী। আফতাব উদ্দিন মিঁয়া সেই অভিযোগটি করেছেন বলে জানান মমতা। সেখানে লেখা রয়েছে, গ্রামের মানুষ যখন মাঠে কাজ করছিলেন সেই সময় নিজেদের ক্যাম্প থেকে বেরিয়ে তাঁদের ডাকেন বিএসএফ জওয়ানরা। তাঁরা গেলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য তাঁদের উপর চাপ সৃষ্টি করা হয়। এই ঘটনার প্রতিবাদ করলে নির্বিচারে মারধর করেন বিএসএফ জওয়ানরা- অভিযোগ তৃণমূল নেত্রীর। গুলিও চলে। এ বিষয়ে থানায় এফআইআর দায়ের হয়েছে। সেই চিঠি প্রার্থী বিপ্লব মিত্রের হাতে তুলে দেন তৃণমূল সুপ্রিমো। তাঁকে এবং রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুকে মমতার নির্দেশ দেন, এই চিঠির কপি তৃণমূল ভবনে পাঠাতে এবং নির্বাচন কমিশনে এ বিষয়ে অভিযোগ দায়ের করতে।

এর পরেই বিএসএফের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন মমতা। তাঁর কথায়, সীমান্ত দিয়ে গরু পাচার রুখতে পারে না বিএসএফ। এমনকী তারা ভাগ নেয় বলেও অভিযোগ। বিভিন্ন মাদক পাচারও রুখতে ব্যর্থ সীমান্ত রক্ষী বাহিনী- অভিযোগ তৃণমূল সুপ্রিমোর। এখন তারা বিজেপির হয়ে কাজ করছে- সভামঞ্চ থেকে সুর চড়ান মমতা। তাঁর কথায়, এভাবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের কোন রাজনৈতিক দলকে ভোট দেওয়ার জন্য চাপ দিতে আগে দেখা যায়নি।

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...