Monday, April 6, 2026

রাজস্থানে ট্রাক- গাড়ির ভয়াবহ সংঘর্ষে মৃত ৯!

Date:

Share post:

মধ্যপ্রদেশের (Madhyapradesh to Rajasthan) একটি বিয়েবাড়ি থেকে ফেরার পথে মরুরাজ্যের ঝালওয়ারে ট্রাক এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। শনিবার শেষ রাতের দুর্ঘটনায় আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে জানা গেছে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ৫২ নম্বর জাতীয় সড়কে (52 NH) দ্রুতগতির ট্রাকের সঙ্গে চার চাকা গাড়ির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়েছে। গাড়িতে যাঁরা ছিলেন প্রত্যেকেই মারা গেছেন তবে ট্রাকে থাকা এক ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মৃতরা সকলেই একই পরিবারের সদস্য বলে খবর। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...