Saturday, April 4, 2026

আজ রায়গঞ্জে জোড়া সভা মমতার, মেদিনীপুর-ঘাটালে দলীয় বৈঠকে অভিষেক

Date:

Share post:

দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে রেকর্ড গরম বাংলায়। আর সেই দাবদাহকে উপেক্ষা করেই সোমবারও উত্তরবঙ্গে প্রচার সারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রায়গঞ্জ (Raigaunge ) লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর (Krishnya Kalyani) হয়ে জোড়া সভা করবেন তৃণমূল সুপ্রিমো। এদিন করণদিঘি ও চাকুলিয়ায় জনসভা করবেন মমতা। এদিন দুপুর ১টায় চাকুলিয়ার গিরশি আই এম সিনিয়র মাদ্রাসা মাঠ এবং দুপুর ২ টো নাগাদ করণদিঘীর কৃষি মাণ্ডি মাঠে সভা করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

অন্যদিকে, সোমবার দুপুরে মেদিনীপুর ও ঘাটাল লোকসভা কেন্দ্রের নেতাদের সঙ্গে ঘরোয়া বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । খড়্গপুরের গ্রিনল্যান্ড হোটেলে বেলা ১টায় এই বৈঠক শুরু হবে। বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে প্রার্থী দেব ও জুন মালিয়াকে। মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে সরিয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা প্রার্থী করা হয়েছে। তাই এই কেন্দ্রে বিজেপির অগ্নিমিত্রা পালের সঙ্গে লড়াই জুনের। আর ঘাটালে তৃণমূলের দু’বারের সাংসদ দেবের সঙ্গে লড়াই বিজেপির হিরণ চট্টোপাধ্যায়ের। তবে এদিন মমতা, অভিষেকের কর্মসূচি ঘিরে কর্মী, সমর্থকদের উদ্দীপনা চোখে পড়ার মতো‌।

তবে এদিন জনসভা করার পরই বীরভূম যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রের জন্য দুটি সভা করবেন মমতা। ২৩ শে এপ্রিল তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে বীরভূম লোকসভা কেন্দ্রে নির্বাচনী জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ শে এপ্রিল বোলপুর লোকসভা কেন্দ্রের অধীনে আউশগ্রামে সভা করবেন মমতা। সভা করবেন বর্ধমান – দুর্গাপুর লোকসভা কেন্দ্রেও। তাৎপর্যপূর্ণ এই লোকসভা কেন্দ্র থেকেই এবারে বিজেপির প্রার্থী বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...