Thursday, March 26, 2026

বিয়ের মরশুমে স্বস্তি, কমলো সোনার দাম! 

Date:

Share post:

একদিকে আবহাওয়ার চরম সতর্কতা অন্যদিকে আবার বৈশাখী লগ্নে বিয়ের ব্যস্ততা। বাংলায় ভোট ছাড়া যদি অন্য কোন কিছুর দিকে নজর দিতে হয়, তাহলে অবশ্যই এই দুটো বিষয় নিয়েই বাঙালির চিন্তা বাড়ছে। তার সঙ্গে জুড়েছে সোনা রুপোর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি (Gold Silver Price Hike)। তবে মঙ্গলই মিলেছে স্বস্তির খবর। কমেছে হলুদ ধাতুর দাম।

গত কয়েকদিন ধরেই সোনার দাম ঊর্ধ্বমুখী। রুপোতেও হাত দিতে গেলে দামের গরমে ফোস্কা লাগছে। এর মাঝে কিছুটা কম হল সোনা। ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম হয়েছে ৫ হাজার ৫২৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৫৫ হাজার ২৬০ টাকা এবং ১০০ গ্রামের দাম ৫ লক্ষ ৫২ হাজার ৬০০ টাকা।কলকাতায় গ্রাম প্রতি ২২ ক্যারেট সোনার দাম ৬ হাজার ৭৫৪ টাকা। অর্থাৎ ১০ গ্রাম সোনার দাম ৬৭ হাজার ৫৪০ টাকা। সোমবারের তুলনায় ১০ টাকা দাম কমেছে। গ্রাম প্রতি ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ৭ হাজার ৩৬৮ টাকা।

এবার রুপোর দামের দিকে নজর দেওয়া যাক জোগান এবং চাহিদার উপর নির্ভর করে এই ধাতুর দামের পরিবর্তন হয়। ২৩ এপ্রিল, ২০২৪ কলকাতায় প্রতি কেজি রুপোর বাটের দাম ৮২ হাজার ১৫০ টাকা, সোমবারের থেকে -১.৯৭ শতাংশ পরিবর্তিত হয়েছে। অন্য দিকে খুচরো রুপোর প্রতি কেজিের দাম হয়েছে ৮২ হাজার ২৫০ টাকা।

 

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...