Saturday, April 4, 2026

মঙ্গলের সকালে মাঝ আকাশে হেলিকপ্টার সংঘর্ষ, মৃত অন্তত ১০!

Date:

Share post:

সকাল সকাল দুই হেলিকপ্টারের সংঘর্ষ (Malaysian Navy Helicopters Crash), মালয়েশিয়ার পশ্চিম অঞ্চলের পেরাক নামক প্রদেশের লুমুতে নৌসেনা ঘাঁটিতে দুর্ঘটনায় মৃত ১০। স্থানীয় সময় সকাল ৯টা ৩২ মিনিটে এই হেলিকপ্টার সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে নামে নৌবাহিনী (Malaysian Navy rescue operation)।

সরকারি ভাবে বিবৃতি প্রকাশ করে মালয়েশিয়ার তরফে জানানো হয়েছে এদিন সকালে রয়্যাল মালয়েশিয়ান নেভি প্যারেডের প্রস্তুতি মহড়া চলছিল। তখনই দুর্ঘটনা ঘটে যার একাধিক ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে একসঙ্গে অনেক হেলিকপ্টার আকাশে ‘ফর্মেশন’ উড়তে থাকার সময়, ডানদিকে উড়ে যাওয়া একটি হেলিকপ্টার তার সামনে থাকা হেলিকপ্টারকে পিছন থেকে ধাক্কা মারে। সংঘর্ষ হতেই দু’টি হেলিকপ্টারই নিয়ন্ত্রণ হারিয়ে নীচে পড়ে যায়। এর মধ্যে একটি হেলিকপ্টারে ৭ জন ক্রু সদস্য ছিলেন। অপর হেলিকপ্টারে ছিলেন ৩ জন। সংঘর্ষের পর একটি হেলিকপ্টার মাটিতে পড়ে। অন্য হেলিকপ্টারটি গিয়ে পড়ে সুইমিং পুলে। ক্রু সদস্যদের মৃতদেহ উদ্ধার করে নিয়ে লুমুত সামরিক ঘাঁট হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...