Tuesday, February 3, 2026

৪ ঘণ্টা ট্রেন লেট, যাত্রী বিক্ষোভে হাওড়া স্টেশনে ধুন্ধুমার পরিস্থিতি!

Date:

Share post:

হাওড়া স্টেশনে (Howrah Station) ট্রেন লেট নিত্য দিনের চেনা রুটিন হয়ে দাঁড়িয়েছে। তবে আজ তা চরমে পৌঁছল। সকাল ৬টা ২০ মিনিটের ট্রেন ছাড়ল বেলা দশটায়। প্রায় চার ঘণ্টা ধরে ধোঁয়াশায় রইলেন যাত্রীরা। এই গরমে ধৈর্যের সীমা বাঁধ ভাঙল। বিক্ষোভের জেরে ধুন্ধুমার পরিস্থিতি স্টেশনের নিউ কমপ্লেক্সে (Howrah New Complex)।মেঝেতে ছুড়ে ফেলা হল ডিজিটাল ডিসপ্লে বোর্ড, কাচ ভাঙল অনুসন্ধান অফিসের। মঙ্গলের সকালে ধুন্ধুমার পরিস্থিতি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে (Passenger agitation in Howrah Station)।

যাত্রীরা বলছেন, বারবিলগামী জনশতাব্দী এক্সপ্রেসের হাওড়া থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল ৬টা ২০মিনিটে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ট্রেনের দেখা মেলেনি। শুধু তাই নয় এই সংক্রান্ত কোনও আপডেট মেলেনি রেলের তরফে। বারবার অনুসন্ধান অফিসে খোঁজ করতে গেলেও রেল আধিকারিকরা অসহযোগিতা করেছেন বলে অভিযোগ। এরপরই বাঁধে বচসা, সেখান থেকেই ধস্তাধস্তি। দক্ষিণ-পূর্ব রেলের সিনিয়র ডেপুটি ডিসিএম (খড়্গপুর) জানান, ট্রেনের ‘রেক প্লেসমেন্ট’ করতে দেরি হয়েছে। তার জেরেই সমস্যা। তিনি মেনে নিয়েছেন, সেই কারণেই যাত্রীরা বিক্ষোভ দেখিয়েছেন। ডিসপ্লে বোর্ড ছুড়ে ফেলা হয়। এনকোয়ারি অফিসের কাচ ভাঙ্গার ঘটনাও ঘটেছে।পরবর্তীতে সকাল ১০টা নাগাদ হাওড়া স্টেশনের ২০ নম্বর প্ল্যাটফর্ম থেকে জনশতাব্দী এক্সপ্রেস ছেড়েছে বলে জানা যাচ্ছে।

 

spot_img

Related articles

বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট, একই দিনে মহিলাদের এশিয়া কাপে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী

আসন্ন টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে (T20 cricket world cup) ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটেরই পর্যাপ্ত যুক্তি নেই, তাই সমর্থনের জন্য...

বালিগঞ্জ স্টেশনে চাঞ্চল্য: ফ্লাইওভার থেকে ট্রেনের ছাদে ঝাঁপ যুবকের, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশঙ্কাজনক

শিয়ালদহ দক্ষিণ শাখার বালিগঞ্জ স্টেশনে মঙ্গলবার সন্ধ্যায় এক ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল। ফ্লাইওভার থেকে এক...

সন্দেশখালি মামলা ফের আদালতে: কর্মীদের সুরক্ষা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

সন্দেশখালি ইস্যু ঘিরে আইনি প্রক্রিয়া জারি রয়েছে কলকাতা হাইকোর্টে। বসিরহাটের ওই অঞ্চলের একাধিক বিজেপি কর্মীর বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের...

মায়ানমারে ফের ভূমিকম্প: কম্পন অনুভূত বাংলাতেও

ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ এশিয়ার মায়ানমার। মঙ্গলবার রাতে ভারতীয় সময় ৯.০৫ নাগাদ কম্পন অনুভূত হয় সেখানে।...