Saturday, March 28, 2026

চোখের জলে মায়ের ছবি হাতে মনোনয়নে শতাব্দী, জনসুনামিতে ভাসলেন ইউসুফ

Date:

Share post:

বাম জমানায় সেই ২০০৯ সাল থেকে একটানা সাংসদ নির্বাচিত হয়ে আসছেন অভিনেত্রী শতাব্দী রায়। সংসদীয় রাজনীতিতে তাঁর অভিজ্ঞতা কম নয়। বীরভূম কেন্দ্রে ফের ভোটের ময়দানে তৃণমূলের তারকা প্রার্থী শতাব্দী রায়। আগামী ১৩ মে চতুর্থ দফায় বীরভূম কেন্দ্রে ভোট গ্রহণ। তার আগে মনোনয়ন পেশ করলেন শতাব্দী। তার আগে পার্টি অফিসে বৃদ্ধ বাবার পায়ে হাত দিয়ে প্রণাম। সেই মুহূর্তে চোখের কোণ চিকচিক করে উঠল!

এক হাতে প্রয়াত মায়ের ছবি। শতাব্দী বললেন, “আজ মা থাকলে!” …তারপর চোখের জল মুছেই বৃদ্ধ বাবা শৈলেন রায়কে প্রণাম করে ও মেয়ের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। ক্ষণিকের সেই দৃশ্য যেন গোটা পরিবেশটাই আবেগঘন করে তুলল। বীরভূমের তৃণমূল প্রার্থী হিসেবে চতুর্থবার মনোনয়ন জমা করতে যাওয়ার আগে এভাবেই আবেগতাড়িত হয়ে পড়লেন শতাব্দী রায়। মায়ের ছবি সঙ্গে নিয়ে জেলাশাসকের কাছে মনোনয়ন জমা করলেন।

অন্যদিকে, বহরমপুর টেক্সটাইল কলেজ মোড় থেকে জেলাশাসকের অফিসে গিয়ে মনোনয়ন দেন তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠান। রাস্তায় শুধুই ছিল কালো মাথার ভিড়। বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের মনোনয়ন ঘিরে গোটা রাস্তা চলে গেল তৃণমূল কর্মীদের দখলে। কার্যত জনজোয়ারের রূপ নিল মনোনয়ন দাখিলের মিছিল।

টেক্সটাইল কলেজ মোড়ের তৃণমূলের জেলা কংগ্রেস কার্যালয় থেকে যখন মিছিল বের হয় তখনও বেশ কয়েকটি মিছিল ওই কলেজ মোড়ে পৌঁছতে পারেনি। পাঠান যখন জেলাশাসকের অফিসে পা রাখলেন, তখনও টেক্সটাইল কলেজ মোড়ে মিছিলের শেষ ভাগ। পাঁচ হাজার তৃণমূল কর্মী-সমর্থকের উচ্ছ্বাসে জনসানামিতে ভেসে মনোনয়ন জমা দিলেন বহরমপুরের তারকা প্রার্থী।

আরও পড়ুন- ৪ ঘণ্টা ট্রেন লেট, যাত্রী বিক্ষোভে হাওড়া স্টেশনে ধুন্ধুমার পরিস্থিতি!

Related articles

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় উঠল শশী-কাজলের নাম, শীর্ষণ্য এখনও ‘বিচারাধীন’!

মধ্যরাতে প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (Second Supplementary List) রয়েছে তৃণমূল প্রার্থী শশী পাঁজা (Sashi Panja) ও কাজল শেখের...

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...