Saturday, April 4, 2026

অপেক্ষার অবসান, শনিতেই বেলেঘাটা ও রুবি রুটে শুরু সম্পূর্ণ ট্রায়াল রান

Date:

Share post:

গঙ্গার তলা দিয়ে মেট্রো (Underwater Metro)চলছে, কবি সুভাষ থেকে রুবি মানে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্তও মেট্রো (Kavi Subhash to Ruby Metro)যাত্রায় খুশি যাত্রীরা। এবার পালা আরও সম্প্রসারণের। হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) থেকে বেলেঘাটা পর্যন্ত সম্প্রসারণের জন্য শুরু হল তৎপরতা। কলকাতা মেট্রো (Kolkata Metro)সূত্রে খবর শোনা যাচ্ছে আগামী ২৭ এপ্রিল শনিবার এই রুটে সম্পূর্ণ ট্রায়াল রান হতে চলেছে। কমিশনার অফ রেলওয়ে সেফটি (Commissioner of Railway Safety)পরিদর্শন করার পর বেশ কিছু বদল আনা হয়ে এই রুটে। সপ্তাহ শেষে পাকাপাকি ভাবে শুরু হচ্ছে ট্রায়াল রান।

রুবি থেকে এই নতুন রুটে মেট্রো পরিষেবা বেলেঘাটা পর্যন্ত চালু হতে চলেছে, যা পরবর্তীতে এয়ারপোর্ট পর্যন্ত যাবে। এই অরেঞ্জ লাইনের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। মেট্রো রেল সূত্রের খবর ট্রায়াল রান, সিগন্যাল-সহ বিভিন্নরকম সুরক্ষা সংক্রান্ত পরীক্ষা চালানো হচ্ছে। রুবি থেকে বেলেঘাটা জেতে ৫টি স্টেশন পড়বে। হেমন্ত মুখোপাধ্যায়ের পরেই প্রথম মেট্রো স্টেশন হল ভিআইপি বাজার, ঋত্বিক ঘটক মেট্রো স্টেশন, বরুণ সেনগুপ্ত মেট্রো ( সায়েন্স সিটি এলাকায় অবস্থিত) এবং এরপর বেলেঘাটা মেট্রো স্টেশন। এই অংশের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। ট্রায়াল রান সফল হলে দ্রুত যাত্রী পরিষেবা শুরু হবে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...