Saturday, April 4, 2026

ফের হার কলকাতার, পাঞ্জাবের কাছে ৮ উইকেট হারল শ্রেয়স আইয়রের দল

Date:

Share post:

ব্যর্থ গেল সল্ট-নারিনের ব্যাটের দাপট। জনি ব্রিস্ট্রোর শতরানের দাপটে আইপিএল-এ ফের হারের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স। এদিন পাঞ্জাব কিংসের কাছে ৮ উইকেটে হারল শ্রেয়স আইয়রের দল। পাঞ্জাবের হয়ে ১০৮ রান করেন জনি। পাঞ্জাবের হয়ে ৬৮ রানে অপরাজিত শশাঙ্ক সিং। এদিন কলকাতার ম্যাচ দেখতে ইডেনে আসেন কেকেআর কর্ণধার শাহরুখ খান।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিন্ধান্ত নেন পাঞ্জাব কিংসের অধিনায়ক স্যাম কুরান। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬১ রান করে কেকেআর। কলকাতার হয়ে দুরন্ত ইনিংস খেলেন দুই ওপেনার ফিলিপ সল্ট এবং সুনীল নারিন। ৭৫ রান করেন সল্ট। ৭১ রান করেন নারীন। ৩৯ রান করেন ভেঙ্কটেশ আইয়র। ২৮ রান করেন শ্রেয়স আইয়র। ২৪ রান করেন আন্দ্রে রাসেল। পাঞ্জাবের হয়ে দুই উইকেট নেন অর্শদীপ সিং। একটি করে উইকেট নেন স্যাম কুরান, হর্ষল প্যাটেল এবং রাহুল চাহার।

জবাবে ব্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় পাঞ্জাব। সৌজন্যে জনি ব্রিস্টোর শতরান। ১০৮ রান করেন তিনি। পাঞ্জাবের হয়ে এদিনও ব্যাট হাতে জ্বলে উঠলেন শশাঙ্ক সিং। ৬৮ রানে অপরাজিত তিনি। প্রভসিমরান সিং করেন ৫৪ রান। কেকেআরের হয়ে এক উইকেট নারিনের।

আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে কাদের দেখতে চান যুবি? জানালেন নিজেই

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...