Monday, April 6, 2026

ভোটের বাংলায় দার্জিলিঙে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে!

Date:

Share post:

গরম থেকে রেহাই মিলছে না। বৃহস্পতিবার গত ৫০ বছরের দ্বিতীয় সর্বোচ্চ গরমের রেকর্ড গড়েছে কলকাতা। শুক্রবার ৪২ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে পারদ। দেশের পাশাপাশি বাংলার তিন কেন্দ্রে দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। এর মধ্যে দার্জিলিং-এর বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টি পূর্বাভাস (Rain forecast in Darjeeling) থাকলেও রায়গঞ্জ এবং বালুরঘাটে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের তীব্রতা বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস (Weather Department)।

শুক্রবার সকাল থেকে দুই দিনাজপুরেই ভোটের উত্তেজনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপপ্রবাহ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, শুষ্ক পশ্চিমা এবং উত্তর-পশ্চিমা বায়ুর কারণে রাজ্যের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে চলেছে। রবিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় এই অবস্থা বজায় থাকবে। তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত উর্ধ্বমুখী হতে পারে পারদ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই পাঁচ জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...