Monday, April 6, 2026

সব ভোট শুধু তৃণমূলকেই দিন, মালদহে ডাক দিয়ে ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

“বাংলায় মানুষের অধিকারের লড়াই করছে তৃণমূল একাই। সব ভোট তৃণমূলকে দিন। কংগ্রেস, বিজেপি (BJP), সিপিএমকে (CPIM) একটা ভোটও দেবেন না। ওরা কোনো কাজ করে না। বাংলার মানুষের পাশে থাকে না। এই রাজ্যে কংগ্রেস আর সিপিএম হল বিজেপির দালাল। ওরা বাংলার ক্ষতি করছে। একমাত্র তৃণমূল কংগ্রেসই বাংলার স্বার্থে, মানুষের স্বার্থে লড়ছে। উন্নয়ন করছে। তাই সব ভোট এবার শুধু তৃণমূলকেই দিন।”

 

মালদহে খোলাখুলিভাবে এই ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। যুক্তি ও তথ্য দিয়ে তিনি দেখান তৃণমূল কী বিপুল কাজ করেছে। গত লোকসভায় কংগ্রেস, বিজেপি একটি করে আসন জিতলেও তারা যে কোনও কাজ করেনি, সেটা আজ মানুষের কাছে স্পষ্ট। সেই কারণেই সব ভোট তৃণমূলকে দেওয়ার ডাক দেন নেত্রী। বিশাল জমায়েতগুলির সাড়া ছিল দেখার মত।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...