Sunday, April 5, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আইএসএল-এর ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন দ্বিতীয় লেগের সেমিফাইনালে ওড়িশা এফসিকে ২-০ গোলে হারালো আন্তোনিও লোপেজ হাবাসের দল। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে জয় পেল মোহনবাগান। প্রথম লেগে ১-২ গোলে হেরেছিলো বাগান ব্রিগেড। এদিন বাগানের হয়ে গোল দুটি করেন জেসন ক্যামিংস এবং সুপার সাব হিসাবে নামা সাহাল আব্দুল সামাদের।

২) আগামী ১ জুন থেকে থেকে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। আর সূত্রের খবর, ভারতীয় দল নিয়ে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে আলোচনা করতে শনিবার দিল্লি উড়ে গিয়েছিলেন প্রধান নির্বাচক অজিত আগরকার। জানা যাচ্ছে, রোহিতের সঙ্গে বৈঠক করতেই দিল্লি গিয়েছেন তিনি।কারণ সামনেই বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপের দল নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া।

৩) ফের শাস্তি ঈশান কিষাণের কপালে। এবার আইপিএলেও শাস্তি পেলেন মুম্বইয়ের উইকেটকিপার। আইপিএলের আচরণ বিধি ভঙ্গের জন্য তাঁর ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ না মেনে ঘরোয়া ক্রিকেট না খেলায় কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে ঈশানকে।

৪) তিরন্দাজি বিশ্বকাপে ইতিহাস তৈরি করলেন ভারতীয় তীরন্দাজ ধীরজ বোম্মাডিভারা, তরুণদীপ রাই এবং প্রবীণ যাদবরা। তাদের হাত ধরেই তিরন্দাজি বিশ্বকাপে অলিম্পিক্স চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জিতল ভারতের রিকার্ভ দল। হাড্ডাহাড্ডি ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ভারত হারালো ৫৭-৫৭, ৫৭-৫৫, ৫৫-৫৩ ফলে। এর সুবাদে প্রতিযোগিতায় মোট পাঁচটি সোনা জিতলেন ভারতীয় তিরন্দাজেরা।

৫) আজ ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে নামছে কলকাতা নাইট রাইডার্স। ইডেনে শ্রেয়সদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। শেষ ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে ২৬১ রান করেও হারতে হয়েছে কলকাতাকে।সেই ম্যাচের জ্বালা ভুলে সৌরভ গোঙ্গোপাধ্যায়ের দিল্লির বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া কেকেআর।

আরও পড়ুন- আইএসএল-এর ফাইনালে মোহনবাগান , যুবভারতীতে ওড়িশা এফসিকে হারালো ২-০ গোলে

Related articles

খোয়াজা-রাজনাথ বাকযুদ্ধ: বিপদে পড়বে কলকাতা!

ভারত-পাক দ্বৈরথ নতুন কিছু নয়, কিন্তু ওয়াঘা সীমান্ত বা কাশ্মীর পেরিয়ে কি পাকিস্তানের নিশানায় এবার খাস কলকাতা? সেই...

ট্রাইবুনালে উত্তর দিতে পারল না কমিশন! প্রযুক্তির কারণে বাদ পড়া নাম তোলার নির্দেশ

প্রতিদিন যেভাবে বাংলার ন্যায্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন নির্বাচন কমিশন, তার পিছনে যে আদতে একটা...

ইরানের মাটি থেকে উদ্ধার ‘নিখোঁজ’ মার্কিন বায়ুসেনা

আমেরিকার (US Air Force) দুই যুদ্ধবিমান এফ-১৫ই এবং এ-১০ গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছিল ইরান(Iran)। ঘটনার পর গ্রেফতার হয়েছিলেন...

পালা বদলের পরই সুর নরম, ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করতে চায় বাংলাদেশ

তারেক রহমান (Tarique Rahman) সরকারের ক্ষমতায় আসতেই সুর নরম বাংলাদেশের (Bangladesh)। ভারতের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন শীতল থাকলে ক্ষতি...