Monday, April 6, 2026

মৃত্যুপুরী কোটা! ফের রাজস্থানের প্রশিক্ষণ কেন্দ্রে রহস্যমৃত্যু পড়ুয়ার, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ 

Date:

Share post:

প্রতিযোগিতামূলক পরীক্ষার (Competitive Exam) প্রশিক্ষণের কেন্দ্র হিসাবে বিখ্যাত বিতর্কিত কোটায় (Kora) ফের ছাত্রের রহস্যমৃত্যু! ঘটনাকে কেন্দ্র করে নতুন করে অশান্ত হয়ে উঠেছে রাজস্থানের (Rajasthan) এই প্রশিক্ষণ কেন্দ্র। সূত্রের খবর, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের (NIIT) প্রস্তুতি নিতে বছর খানেক আগে কোটায় গিয়েছিলেন হরিয়ানার (Hariyana )রোহতকের বাসিন্দা এক পড়ুয়া। কিন্তু পরীক্ষায় বসার আগেই জীবনের পরীক্ষার কাছে হার মানলেন বছর কুড়ির ওই ছাত্র। রবিবার হস্টেলের (Hostel) ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। তবে ছাত্রের ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া না গেলেও পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতীই হয়েছেন ওই ছাত্র।

পুলিশ সূত্রে খবর, গত বছর রোহতক থেকে কোটায় পড়তে এসেছিলেন ছাত্রটি। কোটারই এক কোচিং সেন্টারে নিটের প্রস্তুতি নিচ্ছিলেন। থাকতেন ওই কোচিং সেন্টারের পাশেই এক হস্টেলে। সেই হস্টেলের ঘর থেকেই তাঁর দেহ উদ্ধার হয়েছে। এই নিয়ে চলতি বছরে আট জন পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটল কোটায়। মৃতের পরিবারের অভিযোগ, রবিবার সকাল থেকে ওই ছাত্রকে একাধিক বার ফোন করলেও একবারও ফোন তোলেননি ছাত্র। আর তাতেই সন্দেহ হয় পরিবারের। তাঁরা যোগাযোগ করেন হস্টেলের নিরাপত্তারক্ষীদের সঙ্গে। এরপরই হস্টেলে তাঁরা গিয়ে দেখেন, ওই ছাত্রের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। অনেক বার ডাকাডাকি করেও কোনও লাভ হয়নি। পরে নিরাপত্তারক্ষীরাই খবর দেন পুলিশকে। খবর পেয়ে পুলিশ হস্টেলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করে।

 

বর্তমানে মৃত পড়ুয়ার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তবে কেন তিনি আত্মঘাতী হলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে লেখাপড়ার চাপ সহ্য করতে না পেরে চলতি বছরে কোটায় এই নিয়ে অষ্টম আত্মহত্যার ঘটনা ঘটল। গত বছর অর্থাৎ ২০২৩ সালেও ২৯ জন ছাত্র আত্মহত্যা করেছিলেন কোটায়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...