Monday, April 6, 2026

রেজিনগরের পর বেলডাঙা, ভোটের আবহে ফের মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণে চাঞ্চল্য

Date:

Share post:

হাতে আর এক সপ্তাহ বাকি। আগামী ৭ মে মুর্শিদাবাদে (Murshidabad )তৃতীয় দফার ভোটগ্ৰহণ। আর তার আগেই বিরোধীদের দাদাগিরিতে রীতিমতো অশান্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ। রবিবার সকাল থেকেই বোমা উদ্ধার ও বিস্ফোরণকে (Blast) কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছিল রেজিনগরে (Reginagar)। এরপর পুলিশের তৎপরতায় পরিস্থিতি থেকে রক্ষা পেলেও সোমবার সকাল থেকেই ফের বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল বেলডাঙা। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে বেলডাঙা থানার ঝুমকা মাঝপাড়া এলাকায় বোমা ফাটে। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, একটি বাড়িতে বোমা মজুত রাখা ছিল। সেখানেই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে ওই বাড়িটি তো বটেই, পাশের বাড়িরও একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবারই রেজিনগরের একটি এলাকা থেকে ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়। এই ঘটনার পরপরই বিস্ফোরণ হয় রেজিনগরে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...