Wednesday, April 1, 2026

আরও বিপাকে রামদেব, পতঞ্জলির ১৪ পণ্যের লাইসেন্স বাতিল!

Date:

Share post:

যোগগুরু রামদেবের (Yogguru Ramdev) বিরুদ্ধে দায়ের ফৌজদারি মামলা! সুপ্রিম কোর্টে (SC) তিরস্কারের পর আরও বিপাকে পতঞ্জলি (Patanjali) । এখানেই শেষ নয় পতঞ্জলির ১৪টি পণ্যের লাইসেন্স বাতিল করেছে উত্তরাখণ্ড সরকার (Uttarakhand Government)। একইসঙ্গে রামদেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার অনুমোদন দেওয়া হয়েছে উত্তর ভারতের এই রাজ্যের তরফে। পাশাপাশি সাফ জানানো হয়েছে, রামদেবের সংস্থা পতঞ্জলির বিজ্ঞাপন প্রকাশ করলেও কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে।

সোমবার সুপ্রিম কোর্টের কাছে হলফনামা পেশ করে উত্তরাখণ্ড সরকার জানায়, গত ১৫ এপ্রিল রাজ্যের লাইসেন্সিং অথরিটি পতঞ্জলির ১৪টি পণ্য উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছে। যে পণ্যগুলোর লাইসেন্স বাতিল হয়েছে তার মধ্যে রয়েছে, শ্বাসারি গোল্ড, শ্বাসারি ভাটি, দিব্য ব্রঙ্কম, শ্বাসারি প্রবাহী, শ্বাসারি আভালেহ, মুক্ত ভাটি এক্সট্রা পাওয়ার, লিপিডম, বিপি গ্রিট, মধুগ্রিত, মধুনাশিনী ভাটি এক্সট্রা পাওয়ার, লিভামৃত অ্যাডভান্স, লিভোগ্রিট গোল্ড, এবং পতঞ্জলি দৃষ্টি আইড্রপ। এদিকে রামদেব ও তাঁর সহকারী আচার্য বালকৃষ্ণর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছেন আয়ুর্বেদিক ও ইউনানি আধিকারিক। এবং পতঞ্জলির বিরুদ্ধেও আলাদাভাবে মামলা দায়ের করা হয়েছে।

উত্তরাখণ্ডের লাইসেন্সিং অথরিটি নোটিস জারি করে রাজ্যবাসীকে জানিয়েছে, রামদেবের সংস্থা পতঞ্জলি পণ্যের বিজ্ঞাপন ছাপানো হলেই কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। হতে পারে জরিমানা বা কারাদণ্ড। একইসঙ্গে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পতঞ্জলির বিরুদ্ধে সবরকম ব্যবস্থা নেওয়া হবে। বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলায় সুপ্রিম কোর্টে লাগাতার ভর্ৎসিত রামদেব। এবার কোর্টের বাইরেও অস্বস্তিতে যোগগুরু।

 

Related articles

বাড়তে চলেছে ৯০০ অত্যাবশ্যকীয়- জীবনদায়ী ওষুধের দাম!

ফের কপালে ভাঁজ সাধারণ মানুষের। বাড়তে চলেছে নিত্যপ্রয়োজনীয়, অত্যাবশ্যকীয়, জরুরি ও জীবনদায়ী ওষুধের দাম। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি...

একধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা দাম বাড়ল অটোর গ্যাসের, ভাড়া বৃদ্ধির পথে চালকরা! 

এলপিজি সিলিন্ডারের পর এবার দেশজুড়ে অটোর গ্যাসের দাম বাড়ল। মার্চ মাসে তিনবার দাম বৃদ্ধির পর এপ্রিলের প্রথম দিনেই...

রাহুলের মৃত্যুতে ক্ষতিপূরণের দাবি নিয়ে প্রসেনজিতের বাড়িতে মিটিং, হাজির প্রিয়াঙ্কাও 

জনপ্রিয় ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারীর সমুদ্র সৈকতে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। দুর্ঘটনার সঠিক...

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...