Sunday, April 5, 2026

BreakFast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ফের জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স। এদিন ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে দিল্লি ক্যাপিটালসকে হারালো ৭ উইকেটে। এদিনও নাইটদের হয়ে ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেলেন ফিলিপ সল্ট। বল হাতে তিন উইকেট বরুণ চক্রবর্তীর।

২) ওড়িশা এফসিকে হারিয়ে আইএসএল ফাইনালে পৌঁছে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। লিগ-শিল্ড হয়ে গিয়েছে বাগানের। এবার সামনে আইএসএল ট্রফি। ম্যাচ শেষে সেই কথাই শোনা গেল কোচ আন্তোনিও লোপেজ হাবাসের মুখে। বললেন আমাদের পাখির চোখ এখন আইএসএল ট্রফি।

৩) ফের কি বাবা হতে চলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি? গতকাল ধোনির স্ত্রী সাক্ষী ধোনির পোস্ট ঘিরে এমনটাই প্রশ্ন জেগেছে নেটিজেনদের মধ্যে। কারণ সাক্ষী আর্জি জানিয়েছেন তাড়াতাড়ি ম্যাচ শেষ করতে, কারণ বাচ্চার জন্মানোর সময় হয়ে গিয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমেছিল চেন্নাই সুপার কিংস।

৪) ফের রেকর্ড গড়লেন মহেন্দ্র সিং ধোনি। গতকাল আইপিএল-এর ম্যাচে ফের নজির গড়লেন তিনি। গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ জিততেই আইপিএল-এ ইতিহাস গড়লেন মাহি। আইপিএল-এ প্রথম ক্রিকেটার হিসাবে নজির গড়লেন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার। আইপিএলে প্রথম ক্রিকেটার হিসাবে ১৫০টি ম্যাচ জিতলেন ধোনি।


৫) ২০২৪ আইপিএল-এ দুরন্ত ফর্মে রাজস্থান রয়্যালস। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ফাস্ট বয় সঞ্জু স্যামসনের দল। দল লিগ টেবিলের শীর্ষেও থাকলেও চলতি আইপিএল-এ এখনও নিজেকে মেলে ধরতে পারেনি রবিচন্দ্রন অশ্বিন। ২০২৪ আইপিএল-এ ৮ ম্যাচে এখনও পর্যন্ত নিয়েছেন ২ উইকেট। আর অশ্বিনের এই পারফরম্যান্স নিয়েই সমালোচনা করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ।

আরও পড়ুন- জয়ে ফিরল কলকাতা, দিল্লিকে হারাল ৭ উইকেটে

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...