Monday, April 6, 2026

ম্যাচ জিতেও বিপাকে কলকাতা, নির্বাসিত এক ক্রিকেটার

Date:

Share post:

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ জিতলেও শাস্তির মুখে পড়লেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার হর্ষিত রানা। এক ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে রানাকে। পাশাপাশি জরিমানাও করা হয়েছে তাঁকে। গতকাল ইডেনে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমেছিল কলকাতা। সেই ম্যাচে অভিষেক পোড়েলকে আউট করে হর্ষিত উত্তেজিত অঙ্গভঙ্গি করেন। আর সেই কারণে শাস্তি দেওয়া হয় হর্ষিতকে।

এই নিয়ে আইপিএল একটি বিবৃতিতে জানিয়েছে, হর্ষিত প্রতিযোগিতার নিয়ম ভেঙেছেন। দ্বিতীয়বার এক ভুল করায় শাস্তি বেড়েছে তাঁর। হর্ষিত নিজের দোষ স্বীকার করেছেন। তাঁকে এক ম্যাচ নির্বাসিত করা হয়েছে। পাশাপাশি ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। পরবর্তীতে একই ভুল করলে আরও বড় শাস্তি পেতে হবে তাঁকে ।

গতকাল ইডেনে অভিষেক হর্ষিতের বিরুদ্ধে বড় শট খেলছিলেন।তবে কয়েক বল পরে সেই অভিষেককে আউট করেন হর্ষিত।আর তারপরে নিজের আবেগ সামলে রাখতে পারেননি তিনি। উত্তেজিত অঙ্গভঙ্গি করেন। এই কারণেই শাস্তি পেতে হয়েছে তাঁকে। এর আগেও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ক্লাসেনকে আউট করে একই রকমেই অঙ্গভঙ্গি করেছিলেন হর্ষিত। সেই সময়ও তাঁকে জরিমানা করা হয়েছিল। দু’বার একই ভুল করায় আরও বড় শাস্তি পেলেন তিনি।

আরও পড়ুন- শনিবার যুবভারতীতে মহারণ, ফাইনেলে নেই সাদিকু

Related articles

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...