Monday, April 6, 2026

টানা বৃষ্টিতে বিপর্যস্ত কাশ্মীর, ভূমিধসে মৃত ২২

Date:

Share post:

বাংলা-সহ দেশের পূর্বের রাজ্যগুলি যখন রোদের তেজে পুড়ছে ঠিক সেসময় একেবারে উলটো চিত্র কাশ্মীরে। টানা বৃষ্টি-তুষারপাত চলছে জম্মু-কাশ্মীরে। টানা বৃষ্টির জেরে উপত্যকার একাধিক জায়গায় নেমেছে ভূমিধস। ক্ষতিগ্রস্ত অগুনতি বাড়ি। প্রাকৃতিক বিপর্যয়ে খারাপ অবস্থা বারামুলা, কিশতওয়াড় এবং রিয়াসি জেলার। ভারী বৃষ্টিতে ভেঙে গিয়েছে কিশতওয়াড় জেলায় ১২টি বাড়ি। কুপওয়াড়ার বেশ কিছু অংশে দেখা গিয়েছে হড়পা বান। ভেসে গিয়েছে বহু ঘর-বাড়ি-সড়ক। ছুটি ঘোষণা করা হয়েছে স্কুলগুলিতে। গত ২ দিনে ২২ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

টানা বৃষ্টির জেরে জলস্তর বেড়েছে নদীগুলিতে। মঙ্গলবারও ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে কাশ্মীরে। কাশ্মীরের সঙ্গে বাকি দেশের সংযোগ রক্ষাকারী জম্মু-শ্রীনগর জাতীয় সড়কেও ধস নেমেছে। বহু জায়গায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কিশতওয়াড় জেলায় জারি করে হয়েছে লাল সতর্কতা।

উত্তর-মধ্য কাশ্মীরে তুষার ধসের আশঙ্কা বেড়েছে। মৌসম ভবন জানিয়েছে, কাশ্মীর-হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে মঙ্গলবার বজ্রপাতের সঙ্গে মাঝারি বৃষ্টিপাত ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন- পুলিশের সাহায্য চেয়েও পাননি, মণিপুরের নির্যাতিতাদের বয়ানে চাঞ্চল্য

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...