Monday, April 6, 2026

“ঘৃণাই পরম সত্য” ! শেক্সপিয়রের কালজয়ী ক্লাসিক নিয়ে ‘অথৈ’ বার্তা বড়পর্দায়

Date:

Share post:

এই পৃথিবীতে মানুষ মানুষকে ভালোবাসে না বরং ঘৃণা করে- অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya ) কন্ঠস্বরে এই সংলাপ দিয়েই শুরু হয় ‘ অথৈ ‘ (Athhoi Teaser) সিনেমার ঝলক। মানুষের মনের দ্বিধা দ্বন্দ্বকে প্রকট করে রঙ্গমঞ্চে বারবার ফিরে এসেছে ‘দ্য ট্র্যাজেডি অফ ওথেলো’। তবে এবার বাংলা থিয়েটারের তরুণ তুর্কি অর্ণ মুখোপাধ্যায় (Arna Mukhopadhyay) শেক্সপিয়রের কালজয়ী ক্লাসিক ‘ওথেলো’কে নিয়ে এলেন বড় পর্দায়, নাম দিলেন ‘অথৈ’ (Athhoi)। টিজার প্রকাশ্যে আসতেই প্রেম, বন্ধুত্ব আর বিশ্বাসঘাতকতার অসাধারণ চিত্রনাট্য চমকে দিল দর্শকদের।

বড় পর্দায় ফিরছে অনির্বাণ ভট্টাচার্য এবং সোহিনী সরকার জুটি (Anirban Bhattacharya And Sohini Sarkar)। কিন্তু দুজনে কি নায়ক নায়িকা হিসেবে কাজ করছেন? ‘অথৈ’ টিজার যাঁরা দেখেছেন, তাঁরা কিছুটা আন্দাজ পেয়ে গেছেন। এ ছবিতে সোহিনী (Sohini Sarkar) আসলে ডেসডিমোনা, পরিচালক এই সিনেম চরিত্রের নাম রেখেছেন দিয়া।

ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর অনির্বাণ ভট্টাচার্য বিশ্বাসঘাতক ইয়াগো ওরফে গোগো রূপে ধরা দিয়েছেন। বলাই বাহুল্য শুরু থেকে শেষ পর্যন্ত টিজার জুড়ে তাঁরই দাপাদাপি। অভিনেতা অনির্বাণের ফ্যানেরা মুখিয়ে থাকবেন এই ছবির জন্য।

‘ওথেলো’র গল্প অবলম্বনে তৈরি অথৈ চরিত্রে অর্ণ (Arna Mukhopadhyay) নিজেই রয়েছেন। ৪০০ বছর আগে স্পেনের প্রেক্ষাপটে রচিত ‘ওথেলো’ (Othelo) , এসভিএফ ও জিও স্টুডিওজের প্রযোজনায় বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী দর্শকের চোখে ধরা দেবে বলে জানিয়েছেন পরিচালক। দ্রুতগতিতে এগিয়ে চলা পৃথিবীর আধুনিকতার ছোঁয়ার মাঝেও মানুষের মনের গহীন অংশকে স্পর্শ করার লক্ষ্য নিয়ে আগামী ১৪ জুন মুক্তি পাচ্ছে এই ছবি।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...