Saturday, April 11, 2026

“রাজনীতি না পারলে গরু চরাও গে যাও!” এবার বিজেপি কর্মীদের উপর ক্ষেপে লাল দিলীপ

Date:

Share post:

ভোট প্রচারে বেরিয়ে এবার দলীয় কর্মীদের উপর রেগে কাঁই বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের একাংশকে গরু চরানোর পরামর্শ দিলেন বিজেপি নেতা। কিন্তু কেন? দিলীপ ঘোষের বক্তব্য কর্মীরা দলীয় কর্মসূচি ঠিক করে পালন করছেন না। তাই নিয়ে প্রশ্ন তুলে ভর্ৎসনা করলেন কর্মীদের। বললেন, ‘‘রাজনীতি ঠিক করে করতে না পারলে গরু চরাও গে যাও।’’

ঠিক কী ঘটেছে? অন্যান্য দিনের মতো আজ, বুধবার প্রার্তভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। তার পর চা-চক্র শেষ করে দুর্গাপুরের সগড়ভাঙা হাউজ়িং হয়ে গোলপার্কের সামনে গিয়েছিলেন। সামনেই তাঁর কেন্দ্রে ভোট। প্রচার এবং কর্মসূচি ঠিক করে চলছে কি না, খোঁজ নিতে গিয়েই চটে যান দিলীপ। যে ভাবে ওই এলাকায় দলীয় কর্মসূচি করা হচ্ছে, যে ভাবে কর্মীরা কাজ করছেন, তা নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী।

দিলীপ ঘোষ বলেন, ‘‘ওরা একই জায়গায় বার বার প্রোগ্রাম করছে। আমাকে তো বিভিন্ন জায়গায় যেতে হবে। সময় তো কম। আমি ম্যাক্সিমাম জায়গা কভার করতে চাইছি। মাথা চলছে না ওদের। চাপ নিতে পারছে না।’’ তাহলে কি সমন্বয়ের অভাব দেখা দিচ্ছে? দিলীপের জবাব, ‘‘আমি খোঁজ নিয়ে দেখছি।’’

 

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...