Saturday, April 4, 2026

স্থিতিশীল সোহম, তবে এখনই হাসপাতাল থেকে ছুটি নয়

Date:

Share post:

ভাল আছেন তৃণমূল কংগ্রেসের তারকা বিধায়ক সোহম চক্রবর্তী (TMC MLA Soham Chakraborty)। চিকিৎসকদের তত্ত্বাবধানে দ্রুত সুস্থ হয়ে উঠছেন অভিনেতা। তবে এখনই হাসপাতাল থেকে ছুটি মিলছে না। আরও কিছুদিন পর্যবেক্ষণে থাকতে হবে তাঁকে। ভোটের সময় এভাবে হাসপাতালে শুয়ে থাকতে হচ্ছে বলে বেশ কিছুটা বিরক্ত হচ্ছেন সোহম (Soham Chakraborty)। তবে খুব তাড়াতাড়ি কাজে ফেরার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন চণ্ডীপুরের (Chandipur) বিধায়ক।

বাংলা নববর্ষের প্রথম মাস থেকেই তীব্র দহন জ্বালা সহ্য করতে হচ্ছে বঙ্গবাসীকে। খুব প্রয়োজন না থাকলে সকাল ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। কিন্তু তপ্ত মরশুমে যে লোকসভা নির্বাচন (Loksabha Election)। তাই সাধারণ মানুষ অফিসের কাজ থেকে মাঝে এক আধ দিন ছুটি নিতে পারলেও, রেহাই নেই রাজনৈতিক কর্মী এবং নেতা-নেত্রীদের। ভোট প্রচারে মালদহে গিয়ে গরমের দাবদাহে ‘লু’ লেগে অসুস্থ হয়ে পড়েন অভিনেতা সোহম। দ্রুত তাঁকে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যেই সোহমকে দেখতে হাসপাতালে গিয়েছেন অভিনেতা দেব (Dev), মন্ত্রী অরূপ বিশ্বাস(Arup Biswas)। সোহমের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। চিকিৎসকরা জানিয়েছেন আগের থেকে শারীরিক অবস্থার উন্নতি হলেও বিধায়ক যেহেতু হাই- ডায়াবেটিক পেশেন্ট, তাই আরও কিছু মেডিক্যাল পরীক্ষার পর তাঁকে ডিসচার্জ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...