Friday, April 3, 2026

গুজরাতের বিরুদ্ধে নামার আগে বিশেষ পরীক্ষায় কোহলি, করলেন কি পাশ?

Date:

Share post:

চলতি আইপিএল-এ শুরুটা ভালো না করলেও, শেষ দু’ম্যাচে জয় পেয়ে ফুরফুরে মেজাজে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। যদিও এই জয়ে লিগ টেবিলে খুব একটা হেরফের হয়নি আরসিবির। ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দশম স্থানে তারা। এরই মধ্যে শনিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামবে ব্যাঙ্গালুরু। তার আগে ফুরফুরে মেজাজে টিম বিরাট কোহলি-ফ্যাফ ডুপ্লেসিরা।

সম্প্রতি এক বিশেষ খেলার আয়োজন করা হয়েছিলো বেঙ্গালুরুর দলের তরফ থেকে। সেখানে কোহলিকে বলা হয়েছিল, ইংরেজির ‘এ’ থেকে ‘জেড’ পর্যন্ত প্রতিটি অক্ষর দিয়ে একজন ক্রিকেটারের নাম বলতে হবে। খুব দ্রুত সেই কাজ করতে বলা হয় তাঁকে। অর্থাৎ বেশি ভাবনাচিন্তা করলে চলবে না। সেই খেলায় পাশও করেন বিরাট। বিরাট শুরু করেন আলজারি জোসেফকে দিয়ে। তাঁর নাম ‘এ’ দিয়ে শুরু।এরপর উঠে আসে ব্রেন্ডন ম্যাকালাম, ক্যামেরুন গ্রিন, ডেভিড উইলি, ফাফ ডুপ্লেসি, হার্দিক পান্ডিয়াদের নাম।এই ভিডিও পোস্ট হতেই ভাইরাল সোস্যাল মিডিয়ায়।

চলতি আইপিএল-এ দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট। ১০ ম্যাচে ৫০০ রান করে সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। শীর্ষ স্থানে রয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড।

আরও পড়ুন- বিশ্বকাপ দলে জায়গা হয়নি, জানতে পেরে কী বললেন রিঙ্কুর বাবা?

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...