Monday, April 13, 2026

কবে করা যাবে রিভিউ-স্ক্রুটিনির আবেদন? মাধ্যমিক পরীক্ষার্থীদের দিনক্ষণ জানাল পর্ষদ

Date:

Share post:

বৃহস্পতিবারই প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার (Madhyamik) ফলাফল। আর ফলাফল সামনে আসতেই এবার রিভিউ (Review) ও স্ক্রুটিনি (Scrutinee) নিয়েও বড় ঘোষণা মাধ্যমিক শিক্ষা পর্ষদের (WBBSE)। বৃহস্পতিবার পরীক্ষার্থীরা তার জন্য আবেদন করবে তা পরিষ্কার করে জানিয়েছে পর্ষদ। জেনে নিন কী করতে হবে? প্রথমেই চলে যেতে হবে www.wbbsedeta.com-এ। সেই ওয়েবসাইটেই রিভিউ ও স্ক্রুটিনি নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। পাশাপাশি পর্ষদ সাফ জানিয়েছে যারা শুধুমাত্র পাশ করেছে তারাই এই সুযোগ পাবে। আর যেকোনো একটি বিষয়ে স্ক্রুটিনি করতে ৮০ টাকা খরচ হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে যারা ফেল করেছে তাদের জন্য থাকবে রিভিউয়ের ব্যবস্থা। ১০০ টাকা খরচ করে রিভিউ করা যাবে। তবে পর্ষদের তরফে সাফ জানানো হয়েছে,, স্ক্রুটিনি-রিভিউর জন্য স্কুলের প্রধান শিক্ষকের কাছে সাদা পাতায় লিখে আবেদন করতে হবে পড়ুয়াদের। সেখানে খরচ এবং রেজাল্ট জমা দিতে হবে। স্কুলই অনলাইনে এর জন্য আবেদন করতে পারবে। কোনো পরীক্ষার্থীই বাইরে থেকে বা একক দক্ষতায় এই কাজ করতে পারবে না। আগামী ১৮ মে পর্যন্ত এই আবেদন পাঠানো যাবে বলে খবর। তারপর কোনওভাবেই আবেদন গ্ৰহণ করা হবে না।

এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ৯,১০,৫৯৮। এর মধ্যে ৪,০৩,৯০০ জন ছাত্র এবং ৫,০৮,৬৯৮ জন ছাত্রী। অর্থাৎ ছাত্রদের তুলনায় ২৫.৯ শতাংশ বেশি ছাত্রী পরীক্ষা দিয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭,৬৫,২৫২ জন। পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ কিংবা নকল করার অপরাধে বাতিল হয়েছিল ৪৬ জনের পরীক্ষা। ২ জন পরীক্ষার্থীর ফলাফল এখনও প্রকাশ করা হয়নি।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...