Monday, April 13, 2026

আজই মাধ্যমিকের রেজাল্ট, সকাল ৯ টায় ফলপ্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ

Date:

Share post:

হাতে মাত্র কিছুক্ষণ তারপরই চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত (Madhyamik Examination Result) হতে চলেছে । মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) সূত্রে খবর সকাল ৯ টায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা হবে। সাড়ে নটা থেকে পর্ষদের ওয়েবসাইটে (wbbse.wb.gov.in এবং wbresults.nic.in) পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। শেষ হয় ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা শেষের ঠিক ৮০ দিনের  প্রকাশিত হচ্ছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল।

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানানো হয়েছে ওয়েবসাইটে রোল নম্বর দিলেই স্ক্রিনে ভেসে উঠবে রেজাল্ট। পাশাপাশি সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রয়োজনীয় তথ্য দিয়ে এখনই রেজিস্ট্রেশন করে রাখা যেতে পারে। সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফলপ্রকাশের পর জানা যাবে রেজাল্ট। আনুষ্ঠানিক ফল প্রকাশের পরই পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে সংশ্লিষ্ট স্কুলগুলি মার্কশিট পেয়ে যাবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা পর্ষদের ক্যাম্প অফিসগুলিতে সকাল ১০টা থেকে মার্কশিট দেওয়া হবে স্কুল কর্তৃপক্ষের কাmmছে।

 

Related articles

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...