Monday, April 6, 2026

ওড়িশার পাঁচবারের মুখ্যমন্ত্রী নবীনের সম্পত্তি ৭১ কোটি টাকা!

Date:

Share post:

ওড়িশার পাঁচবারের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। বিগত ২৫ বছরে একাধিকবার পেয়েছেন নানান তকমা। শুধু তাই নয়, দেশে সবচেয়ে বেশিদিন রাজ্য শাসন করা মুখ্যমন্ত্রীদের তালিকায় তিনি আছেন দু’নম্বরে। একাধিক সমীক্ষক সংস্থা নবীন পট্টনায়েকের নানান প্রশংসা করেছেন। অথচ তার সম্পত্তির পরিমাণ কত জানেন? বুধবার ওড়িশার হিঞ্জলি কেন্দ্র থেকে ষষ্ঠবার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য মনোনয়ন দিয়েছেন তিনি। তাতে সব মিলিয়ে ৭১ কোটি ৭ লক্ষ টাকার সম্পত্তি ঘোষণা করেছেন তিনি। শেষ পাঁচ বছরে তাঁর সম্পত্তি বেড়েছে প্রায় সাড়ে ৭ কোটি। ২০১৯ সালে এই সম্পত্তির পরিমাণ ছিল ৬৩ কোটি ৮৭ লক্ষ টাকা।নবীনের কোনও ঋণ নেই। তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলাও নেই।

তার ঘোষণা অনুযায়ী, স্থাবর সম্পত্তি রয়েছে ৫৭.০২ কোটি টাকার। এর মধ্যে ভুবনেশ্বরে নবীন নিবাস বাড়িটির মূল্য ১৩ কোটি ৬৬ লক্ষ টাকা। এই বাড়িটির এক তৃতীয়াংশের মালিক নবীন। দিল্লিতে তাঁর একটি বাংলো আছে যার দাম প্রায় ৪৩ কোটি ৪৫ লক্ষ টাকা। এই বাড়িটির অর্ধেকের মালিক ওড়িশার মুখ্যমন্ত্রী। নবীনের অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৪ কোটি ৫ লক্ষ টাকা। এর মধ্যে ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে বিনিয়োগ রয়েছে।




Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...