Monday, April 6, 2026

কী কারণে টি-২০ দলে থেকে বাদ রিঙ্কু? মুখ খুললেন প্রধান নির্বাচক অজিত আগারকার

Date:

Share post:

জুন মাসে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। আর বিশ্বকাপের জন্য সম্প্রতি ঘোষণা করা হয়েছে ভারতীয় দল। তবে দল ঘোষণার পর থেকেই চলছে বিতর্ক। দল থেকে বাদ দেওয়া হয়েছে তারকা তরুণ ক্রিকেটার রিঙ্কু সিংকে। আর তারপর থেকেই একের পর এক উঠছে প্রশ্ন। আর এবার সেই নিয়েই মুখ খুললেন প্রধান নির্বাচক অজিত আগারকার এবং টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। এদিন মুম্বইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের হেড কোয়ার্টারে এক সাংবাদিক সম্মেলন করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং নির্বাচক প্রধান অজিত আগারকার।

এদিন রিঙ্কু প্রসঙ্গে আগারকার বলেন, “ এটাই আমাদের আলোচনার সব থেকে কঠিন বিষয় ছিল। রিঙ্কুর কোনও দোষ নেই। সবটাই দলের ভারসাম্যের কথা মাথায় রেখে করা হয়েছে।” এরপর আগারকার আরও বলেন, “দু’জন রিস্ট স্পিনার রয়েছে। এতে রোহিতের হাতে বিকল্প বাড়বে। এটা খুবই দুর্ভাগ্যজনক। রিঙ্কু রিজার্ভে রয়েছে। এর থেকেই বোঝা যাচ্ছে, ১৫ জনের দলে ঢোকার কত কাছে ও এসেছিল। কিন্তু দিনের শেষে আপনি ১৫ জনকেই নিতে পারবেন। তাই রিঙ্কুর জায়গা হয়নি।” এই একই কারণে শুভমন গিলকেও দলে রাখা যায়নি বলে জানিয়েছেন আগারকার।

শুধু রিঙ্কু নন , কেন কে এল রাহুলকে বাদ দেওয়া হয়েছে, তা নিয়ে মুখ খোলেন আগারকার। আগারকারের কথায় জাতীয় টিমের দরকার ছিল একজন মিডল অর্ডার ব্যাটারের। সেই কারণে ভালো ফর্মে থাকলেও রাহুলের জায়গা হয়নি।

আরও পড়ুন- ভারতীয় দলে ফিরে কী বললেন পন্থ?

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...