Wednesday, April 1, 2026

মহারাজের পাশে মহারানি, ডোনার নাচ দিয়ে শেষ হল দাদাগিরি সিজন ১০

Date:

Share post:

হইহই করে মিটল শেষ পর্ব। দাদাগিরির দশম সিজনের (Dadagiri season 10) অন্তিম পর্বেই আসল তাস বের করলেন পরিচালক অভিজিৎ সেন (Abhijit Sen)। মহারাজের সঙ্গে শুটিং সেটে হাজির মহারানি। সৌরভ – ডোনা (Saurav Ganguly Dona Ganguly) এর আগেও ‘দাদাগিরি’র (Dadagiri) ফ্রেমে একসঙ্গে বন্দি হয়েছেন। তবে এবারের চমকটা সত্যিই অনন্য। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে নয় বরং ওড়িশি নৃত্য প্রদর্শন করতে দাদাগিরির ফিনালেতে হাজির সৌরভ-পত্নী।

আগামী ৫ মে দাদাগিরি সিজন ১০-এর শেষ এপিসোড টেলিকাস্ট হবে। সেখানেই বিশেষ আকর্ষণ সৌরভের সামনে ডোনার নাচ। এছাড়াও থাকছে গৌতম হালদারের নাটক। নানা বয়সের অংশগ্রহণকারীর নাচ, গান আরও অনেক কিছু।ইতিমধ্যেই উদযাপনের ঝলক প্রকাশ্যে। নেভি ব্লু ব্লেজার, ট্রাউজার্সে ঝকঝকে অন্য মেজাজে সৌরভ। মন খারাপের কিছু নেই, কারণ তিনি খুব ব্যস্ত। তাই এই কাজ শেষে আবার অন্য কাজে মন দেবেন। দেখতে দেখতে হয়তো নতুন সিজনের সময়ও এগিয়ে আসবে। আসলে বাংলা টেলিভিশনে ‘দাদাগিরি’ দেখানোর ক্ষমতা যে একমাত্র মহারাজ গঙ্গোপাধ্যায়েরই আছে , সেকথা ভাল ভাবেই জানেন সৌরভ।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...