Tuesday, March 24, 2026

মতুয়াদের ঠকিয়ে চলেছেন! বিজেপিকে তীব্র আক্রমণ, বাংলায় কেউ উদ্বাস্তু থাকবেন না: আশ্বাস মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

নদিয়ায় দাঁড়িয়ে মতুয়াদের পাশে থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে মতুয়াদের ভুল বোঝানোর জন্য তীব্র আক্রমণ করেন তৃণমূল (TMC) সুপ্রিমো। আগামী দিনে সকলে জমির দলিল পাবেন বলে আশ্বাস দেন তিনি।

সভা থেকে NRC-CAA নিয়ে মোদি সরকারকে তীব্র আক্রমণ করেন মমতা। বলেন, “আমার প্রতি বিশ্বাস রয়েছে? তা হলে আপনাদের কেউ তাড়াতে পারবে না। অসমে যা হয়েছে, বাংলায় হবে না। তাই আমার উপর রাগ দেখায়। টাকা বন্ধ করে। আমার কিছু যায় আসে না। আমরা সকলে নাগরিক। কেউ পড়াশোনা করেন। চাষের জমি রয়েছে। ভোট দেন সকলে। ভোটের সময় তো কেউ বলেনি। এখন বলছে দরখাস্ত করো।“

এর পরেই মতুয়া উন্নয়নের প্রসঙ্গ তুলে তৃণমূল (TMC) সুপ্রিমো বলেন, “আমি বড়মার কাছে বার বার গিয়েছি। মতুয়াদের ঠাকুরবাড়ির উন্নয়ন করলাম। হরিচাঁদ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয়, ক্যাম্প করে দিয়েছি। বড়মাকে বঙ্গ বিভূষণ দিয়েছিলাম। হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে ছুটি দিয়েছি। নমঃশূদ্র বিকাশ পরিষদ করেছি। গাইঘাটা-ঠাকুরনগর পর্যন্ত রাস্তা করেছি। গাইঘাটায় সরকারি কলেজ করেছি। ফুলচাষিদের জন্য ফুলবাজার করেছি। গাইঘাটায় আইটিআই, পথসাথী-সহ অনেক কিছু করেছি।“ মতুয়া সমাজের বড়মা বীণাপানিদেবীর কাছে আগে কেই যেতেন না। একমাত্র তিনিই জেতেন বলে উল্লেখ করে মমতা বলেন, “বড়মা মারা গিয়েছেন ক’বছর আগে। যখন অসুস্থ হতেন, ছাত্র-যুব রাজনীতির সময় থেকে আমি নিয়ে যেতাম হাসপাতালে। বালু গিয়ে বলত, দিদি বড়মা অসুস্থ। আমি বলতাম বেলভিউতে ভর্তি কর। কেউ খোঁজ রাখত না।“

এরপরেই নাগরিকত্ব নিয়ে বিজেপিকে নিশানা করেন মমতা। বলেন, “মতুয়াদের ঠকিয়ে চলেছেন। ২০১৪ সালে বলল, মতুয়া ভোট দাও, নিঃশর্ত নাগরিকত্ব দেব। ২০১৯ -এ-ও বলল। ২০২১ সালেও বলল। এখন বলল ভোট দাও, ক্যা করে দেব। কেউ যায়নি। যে যাবে, সঙ্গে সঙ্গে বিদেশি করে দেবে। লজ্জা থাকলে বলতাম দড়ি, কলসি দিলাম, জল তুলে নিয়ে এসো।“

মুখ্যমন্ত্রী আশ্বাস, “আগামী দিন বাংলায় কেউ উদ্বাস্তু থাকবেন না। আগামী দিনে সকলে জমির দলিল পাবেন। রানাঘাটে ২৭টি কলোনিকে জমির দলিল দেওয়া হয়েছে।“




Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...