Wednesday, April 1, 2026

চাকরিহারাদের মঞ্চ থেকে শুভেন্দুকে “চোর”স্লোগান! অভিজিতের মনোনয়ন ঘিরে তমলুকে তুলকালাম

Date:

Share post:

বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন ঘিরে রণক্ষেত্র তমলুক। চাকরিহারাদের মঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ”চোর চোর”স্লোগান। পাল্টা স্লোগানে তুলকালাম বেঁধে যায় তমলুকে। মুহূর্তে
রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। শুরু হয়ে ইটবৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। নামানো হয় র‍্যাফ। পরে ঘটনাস্থলে এসে পৌছয় বিশাল পুলিশ বাহিনী।

আজ, শনিবার বর্ণাঢ্য রোড-শো করে মনোনয়ন জমা দিতে যান স্বেচ্ছাবসর নিয়ে বিজেপির জার্সি গায়ে চাপানো হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী। তমলুকের রাজ ময়দান থেকে শুরু হয় র‍্যালি। রোড শো যখন তমলুকের হসপিটাল মোড়ে এসে পৌঁছয় তখনই আমচকা উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখনই চাকরিহারাদের ধর্নামঞ্চ থেকে ”চোর চোর” স্লোগান আসতে থাকে।

এদিকে শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মিছিল থেকে ইট মারার অভিযোগ সরব হয়েছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। অভিযোগ, বিজেপি কর্মীরাই নাকি বাশ ও লাঠি নিয়ে পাল্টা আমরা করতে তেড়ে যান ধরনা প্রদর্শনকারী শিক্ষক শিক্ষিকা সহ তৃনমুল শিক্ষা সেলের সেল এর কর্মীদের ওপর। দু’পক্ষের হাতাহাতির এই ঘটনায় এক শিক্ষিকা আহত হয়েছেন বলে খবর। আহত মহিলাকে তমলুক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Related articles

আগুন কটক হাই কোর্টে! জ্বলন্ত পেট্রোল ছুঁড়ে গ্রেফতার মহিলা

ওড়িশা হাই কোর্ট চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ালো বুধবার। এক মহিলা কটকের হাইকোর্ট চত্বরের বাইরে থেকে জ্বলন্ত পেট্রোল (petrol)...

অধিনায়ককে ছাড়াই মহড়া সানরাইজার্সের, ইডেনে পিচ দেখে অবাক ভিত্তরি

ইডেনে (Eden) প্রথম জয়ের সন্ধানে নামছে সানরাইজার্স হায়দরাবাদ(SRH)। ম্যাচের আগের দিন অপসানাল অনুশীলন ছিল কমলা বাহিনীর। ঈশান কিষান(Ishan...

IPL: ভোটের মরশুমেও চাহিদা তুঙ্গে টিকিটের, ইডেনে কি দেখা মিলবে ‘বাদশা’র?

বৃহস্পতিবার ইডেন গার্ডেনসে (Eden) আইপিএলের(IPL) বোধন। ভোটের ভরা মরশুমেও কেকেআর কে নিয়ে উৎসাহ তুঙ্গে কয়েকদিন আগেই ইডেনে টি-টোয়েন্টি...

এত ফর্ম ৬ কেন? যাদবপুরে প্রশ্ন তুলল গণমঞ্চ 

গত কয়েক মাস ধরে ভোটার তালিকায় বিশেষ সংশোধন, দফায় দফায় তালিকা প্রকাশ এবং নির্বাচন ঘোষণার ঠিক মুখে রাজ্যের...