Monday, April 6, 2026

আজই তিলোত্তমায় স্বস্তির বারিধারা! কালবৈশাখীর সঙ্গে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

আকাশ-বাতাস বিদীর্ণ করে সে কি আসবে? প্রখর দহনে শান্তি দিতে চাতকের তৃষ্ণার জল হয়ে সে কি আসছে? কালো আকাশের বুক চিরে বিদ্যুতের রেখা আর কালবৈশাখীতে ভর করে মহানগরীতে বৃষ্টি নামবে কখন? শীতকাল কবে আসবে- সেই উত্তর সুপর্ণার কাছে জানতে চাওয়া যায়। কিন্তু কলকাতায় রেকর্ড তাপমাত্রার পারদের ওঠার পরে কবে বৃষ্টি (Rain), কালবৈশাখী আসবে তার সন্ধান একমাত্র দিতে পারে আলিপুর হাওয়া অফিস (Alipur Weather Department)। আর তাদের পূর্বাভাস অনুযায়ী, আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই কলকাতা-সহ পার্শ্ববর্তী অঞ্চলে কালবৈশাখীর বৃষ্টি হবে।

তবে, ইতিমধ্যেই তীব্র দহনে স্বস্তি দিয়ে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি (Rain) শুরু হয়েছে। কিন্তু কলকাতায় স্বস্তির বারিধারার পূর্বভাস ক্রমশ পিছিয়ে যাচ্ছে। রবিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। সোমবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলে কথা ছিল। একই সঙ্গে ঝড়ের সতর্কতাও জারি ছিল। এদিন দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ। কলকাতাতেও (Kolkata) সকাল থেকে মেঘ-রোদের খেলা। তাপমাত্রা অন্যান্য দিনের থেকে কম হলেও আদ্রতায় অস্বস্তি রয়েছে পুরোপুরি। হাওয়া অফিস সূত্র খবর, আজই বৃষ্টি নামবে মহানগর জুড়ে। তবে এখানে একটা ‘যদি’ আছে। যদি আজ বৃষ্টি না হয়, তাহলে মঙ্গলবার সকাল থেকে ভিজবেই তিলোত্তমা। বৃষ্টি না হলেও সোম-সন্ধে থেকে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রির আশপাশে।






Related articles

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...