Monday, April 6, 2026

রাজসাক্ষী হলেই মুক্ত! বিজেপির দমননীতির নতুন শরিক নিউজক্লিক

Date:

Share post:

একনায়কতান্ত্রিক শাসনে শাসকের পক্ষে থাকলেই তার সাত খুন মাফ। ভারতে বিজেপি জমানায় ইলেক্টোরাল বন্ড (Electoral Bond) বা কেন্দ্রীয় এজেন্সির তৎপরতায় এভাবেই জেলবন্দিদের মুক্তি ঘটেছে। এবার সেই তালিকায় জুড়ল খবরের পোর্টাল নিউজক্লিকের (Newsclick) নাম। সংস্থার এইচআর (HR) অমিত চক্রবর্তী এই মামলায় রাজসাক্ষী (approver) হওয়ার পরই তাঁর জামিনের আবেদন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট।

সংবাদ পোর্টাল নিউজক্লিকের বিরুদ্ধে ইউএপিএ (UAPA) ধারায় মামলা হয় তারা চিনের থেকে অর্থের বিনিময়ে প্রতিবেশী দেশের লাভজনক পথ ভারতে খুঁজে দিচ্ছে, এই মর্মে। গ্রেফতার হন সংস্থার প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থ ও এইচআর অমিত চক্রবর্তী। এরপর তাঁরা সুপ্রিম কোর্টে গ্রেফতারির বিরোধিতা করে জামিনের আবেদনও করেন। তবে সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে মামলা তুলে নেন অমিত। তিনি রাজসাক্ষী হতেও সম্মত হন। এরপরই দিল্লি হাইকোর্টে (Delhi High Court) এই মামলার শুনানিতে সোমবার অমিত চক্রবর্তীকে জামিন দেন বিচারপতি স্মরণ কান্ত শর্মা।

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...