Sunday, February 22, 2026

রাজনৈতিক আন্দোলন ছিল না সন্দেশখালিতে! মুখ খুললেন প্রতিবাদী পাপিয়া

Date:

Share post:

সন্দেশখালির আন্দোলনের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। সেই আন্দোলন আদৌ তৃণমূলের বিরুদ্ধে ছিল না। প্রধানত কিছু মানুষের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন সেখানকার মানুষ। এমনকী সেখানে নারী নির্যাতনও হয়েছে কি না, তাও স্পষ্ট নয়। এমনই বিস্ফোরক দাবি করলেন সন্দেশখালির আন্দোলনের অন্যতম প্রধান মুখ পাপিয়া দাস।

সন্দেশখালিতে মাত্র ২ হাজার টাকার বিনিময়ে মহিলাদের উপর যৌন নির্যাতনের চিত্রনাট্য সাজিয়েছিল বিজেপির নেতারা। ইতিমধ্যেই স্টিং অপারেশনের ভাইরাল ভিডিওতে বিজেপির এই নোংরা রাজনীতির পর্দাফাঁস হয়ে গিয়েছে। তার মধ্যেই এবার সন্দেশখালি আন্দোলনের অন্যতম প্রধান মুখ পাপিয়া দাস বললেন, আমাদের আন্দোলন কোনও রাজনৈতিক আন্দোলন ছিল না, এখানে নারী নির্যাতন হয়েছে কি না তাও আমাদের জানা নেই। সন্দেশখালিকে রাজনৈতিকভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করছে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল। গত ৬ মার্চ প্রধানমন্ত্রীর সভায় গিয়ে তাঁর সঙ্গে দেখা করে সন্দেশখালিতে শান্তি ফেরাতে যারা অন্যায় করেছে, তাদের শাস্তির দাবি করা হয়েছিল। এই আন্দোলন করতে গিয়ে আমার স্বামী সৈকত দাস জেল পর্যন্ত খেটেছেন। প্রসঙ্গত, পাপিয়ার স্বামী সৈকত দাস আগেও তৃণমূল করতেন, বর্তমানেও তিনি তৃণমূলের এক সৈনিক। তাঁর দাবি, সন্দেশখালিতে কিছু মানুষ হুমকি দিয়ে ভয় দেখিয়ে এখানকার মানুষকে সবসময় আতঙ্কে রেখে দিত। তাদের বিরুদ্ধেই আমাদের আন্দোলন ছিল। দল তাদের বহিষ্কার করেছে, পুলিশও রাজধর্ম পালন করেছে। কিন্তু বর্তমানে বিজেপি প্রার্থী রেখা পাত্র ও বিজেপির নেতারা হুমকি দিয়ে অপপ্রচার করছে। তার জেরে সন্দেশখালির মানুষ নতুন করে আতঙ্কিত। যদি বিজেপি বসিরহাটে জিতে যায়, তবে আবার পুরনো দিন ফিরে আসবে।

সন্দেশখালি তে মহিলাকে দিয়ে নারী নির্যাতনের অভিযোগ লিখিয়ে হয়েছিল বলে জানিয়েছেন অভিযোগকারী। এরপরই গ্রামে তাকে এক ঘরে করে দেয়ার পাশাপাশি কুড়ি লক্ষ টাকা জরিমানার হুমকি দেওয়া হচ্ছে। মিতা নামের ওই মহিলা বলছেন তিনি মিথ্যে মামলা লড়তে চান না। কার কথায় আমার সঙ্গে কোন ধর্ষণ বা নারী নির্যাতন হয়নি । ভুল বুঝিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল। ধর্ষণের ঘটনা ঘটনা সাজানো। ম্যাম্পি দাস পিয়ালী দাস নামে দুই মহিলা বাড়ি থেকে তাদেরকে তুলে নিয়ে যান থানায় মহিলা কমিশনের কাছে অভিযোগ করার নাম করে।

আরও পড়ুন- সলমন খানের স্টাইলেই আন্তর্জাতিক গায়ক ড্রেকের বাড়িতে হামলা, গুলিতে জখম ১

 

spot_img

Related articles

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে সতর্ক লোবেরা, বাগান শিবিরে স্বস্তির বাতাস

আইএসএলের (ISL) প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতলেও মোহনবাগানের(Mohun bagan) খেলা প্রত্যাশা পূরণ করতে পারেনি। সোমবার দ্বিতীয় ম্যাচে...

‘বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের শক্তি’, সম্প্রীতি রক্ষার অঙ্গীকার মমতার

মাতৃভাষা বিশ্বের সামনে আমাদের গৌরব দিয়েছে। সেই উত্তরাধিকার যা রক্ষা করা আমাদের কর্তব্য। অমর একুশের ভাষাদিবসের (International Mother...

ফাঁকা হলেই শুভেন্দুর মহিলাদের ৩ হাজারের প্রতিশ্রুতি! ভিডিও তুলে কটাক্ষ কুণালের

বাংলার মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করে সম্মানের পথে এগিয়ে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁদের শক্তিতে বলিয়ান হয়েই...

ঝাঁটা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান! কাঁথিতে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক

পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথিতে প্রচারে গিয়ে বিক্ষোভের (Kanthi Protest) মুখে পড়লেন উত্তর কাঁথির বিজেপি বিধায়ক সুমিতা সিনহা।...