Sunday, April 5, 2026

প্লে-অফ থেকে মুম্বই ছিটকে যেতেই সামনে এল অধিনায়কে নিয়ে সমস্যা

Date:

Share post:

চলতি আইপিএল থেকে ইতিমধ্যে প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এবারের আইপিএল-এর প্রথম দল হিসাবে প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে শ্রেয়স আইয়ররা। আরব এরপরই দলের অন্দরে অধিনায়কে নিয়ে কোন্দল সামনে এল। জানা যাচ্ছে, মুম্বইয়ের খারাপ পারফরম্যান্সের জন্য হার্দিকের নেতৃত্ব দেওয়ার ধরনকেই তুলে ধরা হচ্ছে।

এই নিয়ে মুম্বইয়ের এক কর্তা বলেন, “নেতা বদলের সঙ্গে সঙ্গে যে সমস্যাগুলো হয়, সেগুলো এখনও হয়ে চলেছে। যে কোনও খেলাধুলোর ক্ষেত্রেই এটা দেখা যেতে পারে।” তার মতে গত ১০ বছরে রোহিতের অধীনে খেলা ক্রিকেটারেরা আচমকা হার্দিকের নেতৃত্বের ধরনের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না।এছাড়াও জানা গিয়েছে, একটি ম্যাচের পর ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফেরা একতি বৈঠকে মিলিত হন। সেই বৈঠকে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব এবং যশপ্রীত বুমরাহ ছিলেন। খাওয়া-দাওয়া সারতে সারতেই নিজেদের ভাবনাচিন্তার কথা জানান তারা। দল কোথায় ভাল পারফর্ম করছে না, সে ব্যাপারে বিস্তারিত বলেন। এই নিয়ে দলের কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে দল পরিচালন সমিতির সদস্যদের বৈঠক হয়েছে বলেও জানা গিয়েছে।

এমন অবস্থায় আগামী ১১ মে কলকাতার বিরুদ্ধে খেলতে নামছে মুম্বই। সেই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া মুম্বই। এই মুহুর্তে ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে নবম স্থানে হার্দিকরা।

আরও পড়ুন- বিপাকে বজরং, এবার নির্বাসিত করল আন্তর্জাতিক কুস্তি সংস্থা

Related articles

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...