Monday, March 16, 2026

সন্দেশখালিকাণ্ডে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ! শুভেন্দুর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের আর্জি তৃণমূলের

Date:

Share post:

সন্দেশখালিকাণ্ডে (Sandeskhali) ‘ষড়যন্ত্রের’ অভিযোগ তুলে বিরোধী দলনেতা তথা গদ্দার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের আর্জি নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission of India) দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস (TMC)। বৃহস্পতিবার দিল্লিতে নির্বাচন সদনে গিয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা দায়েরের আর্জি জানিয়ে চিঠি দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। চিঠিতে দাবি করা হয়েছে, ‘সন্দেশখালিকাণ্ডে নতুন করে যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তাতে যাদের দেখা গিয়েছে তাঁদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হোক।’

নির্বাচন কমিশনের কাছে নালিশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সাগরিকা ঘোষ বলেন, গত কয়েকদিন ধরে ভাইরাল ভিডিয়োতে প্রমাণ বাংলার ভাবমূর্তি নষ্ট করতে, ভোটারদের কাছে তৃণমূল সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করতে সন্দেশখালি নিয়ে ষড়যন্ত্র চালিয়েছিল বিজেপি নেতৃত্ব। ২০০০ টাকা, ৩০০০ টাকার বিনিময়ে মহিলাদের অভিযোগ করানো হয়েছিল। গোটা ষড়যন্ত্রের পরিকল্পনা করেছিলেন শুভেন্দু। তাই তাঁর বিরুদ্ধে ফৌজদারি আইনে পদক্ষেপ করার জন্য কমিশনকে অনুরোধ জানিয়েছি।’ পাশাপাশি পশ্চিমবঙ্গে প্রচারে গিয়ে সন্দেশখালি নিয়ে মিথ্যা বলে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি নষ্টের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ক্ষমাপ্রার্থনারও দাবি জানিয়েছেন সাগরিকা। তাঁর কথায়, ‘বাংলায় প্রচারে গিয়ে সন্দেশখালি নিয়ে সাধারণ মানুষকে মিথ্যা বলে বিভ্রান্ত কররার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দুজনের উচিত হাতজোড় করে মিথ্যাচারের জন্য ক্ষমা চাওয়া।’

এদিন নির্বাচন কমিশনে এই দু’টি বিষয়ে অভিযোগ জানানোর পরে দুপুর ৩টে নাগাদ কমিশনের সদর দফতরের মূল ফটকের সামনে সাংবাদিক বৈঠক করেন সাগরিকা। তিনি বলেন, “বাংলার ভাবমূর্তি নষ্ট করতে, ভোটারদের কাছে তৃণমূল সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করতে সন্দেশখালি নিয়ে ষড়যন্ত্র করেছিল বিজেপি। ২০০০ টাকা, ৩০০০ টাকার বিনিময়ে মহিলাদের অভিযোগ করানো হয়েছিল। আমরা মনে করছি, এটার পরিকল্পনা করেছিলেন শুভেন্দু। তাই তাঁর বিরুদ্ধে ফৌজদারি আইনে পদক্ষেপ করার জন্য কমিশনকে অনুরোধ জানিয়েছি।” রাজ্যে প্রচারে এসে নরেন্দ্র মোদি, অমিত শাহদের ‘ক্ষমা চাওয়া উচিত’ বলেও জানিয়েছেন সাগরিকা।

spot_img

Related articles

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও...

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...