Monday, April 6, 2026

রাজভবনের সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নামছেন অভিযোগকারিণী! পুলিশের হাতে চাঞ্চল্যকর ফুটেজ

Date:

Share post:

শ্লীলতাহানি কাণ্ডে রাজভবনের প্রকাশ করা সিসিটিভি ফুটেজ যখন “হাসির খোরাক”, ঠিক তখনই এই ইস্যুতে নয়া মোড়। রাজ্যপালের সিসিটিভি ফুটেজের পাল্টা সিসিটিভি ফুটেজ হাতিয়ার কলকাতা পুলিশের। লালবাজার সূত্রে দাবি, গত ২ মে রাজভবনের সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নেমে আসছেন অভিযোগকারিণী, কলকাতা পুলিশের হাতে এসেছে সেই চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ।

 

বৃহস্পতিবার “সচ কা সামনা” বলে একটি অনুষ্ঠান ঘোষণা করে ২ মে, ঘটনার দিনের ১ ঘণ্টা ৯ মিনিটের (বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যে ৬টা ৪০-এর) সিসিটিভির ফুটেজ প্রকাশ্যে আনে রাজভবন। তবে সেই ফুটেজ মূলত রাজভবনের মেইন গেটের পুলিশ আউটপোস্ট সংলগ্ন দুটো সিসিটিভির। যেখানে অভিযোগকারিণী রাজভবনের দিক থেকে হেঁটে ওসি রাজভবনের ও অতিরিক্ত চেম্বারে কখন ঢুকছেন তা দেখানো হয়। সেখানে যদিও তরুণীর কাঁদতে কাঁদতে সিঁড়ি দিয়ে নেমে আসার এই ফুটেজটি দেখানো হয়নি। কেন সেই ফুটেজ রাজভবন দেখালো না কিংবা এই ফুটেজ না দেখানোর পিছনে কিছু লুকোনোর চেষ্টা কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গেছে।

অন্যদিকে, শ্লীলতাহানি অভিযোগের তদন্তে এখন কলকাতা পুলিশের পালটা হাতিয়ার রাজভবনের ভিতরের অন্য এই ফুটেজটি-ই। পুলিশ সূত্রের আরও, সেদিন বিকেলে ৪টে থেকে সাড়ে ৪টে নাগাদ রাজ্যপালের চেম্বারে ঘটনাটি ঘটে। তারপরের পরের ঘটনাক্রম সম্পর্কে ওই তরুণী যা দাবি করেছেন, তার সঙ্গে সঙ্গতি মিলেছে রাজভবনের এক শেফের বয়ানেও। সব মিলিয়ে শ্লীলতাহানির ইস্যু এবার আরও অস্বস্তি বাড়াল রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। প্রসঙ্গত, জনতাকে এভাবে রাজভবনের সিসিটিভি ফুটেজ দেখানোর পরই মুখ খোলেন অভিযোগকারিণী। বলেন, “এখন যা পরিস্থিতি, আমার আত্মহত্যা করা ছা়ড়া আর কোনও উপায় নেই!”

অভিযোগকারিণীর কথায়, “হাস্যকর নাটক না করে, পুলিশকে তদন্ত করতে দিলে আমরা মনে হয় সেটা আরও বেশি কার্যকরী হত। রাজ্যপাল মহাশয় নিজে একটি একটা কুরুচিকর কাজ করলেন এবং নাটক মঞ্চস্থ করলেন। আমার ফুটেজটা প্রকাশ্যে আনলেন, আমি যতদুর জানি, ভারতীয় আইনে এটা আছে যে, অভিযোগকারিণীর পরিচয় গোপন রাখা হয়। এখন যে ফুটেজটা ভাইরাল হয়েছে, সেখানে কিন্তু প্রকাশ্যে আমাকে (মুখ) দেখা যাচ্ছে।”

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...