Monday, April 6, 2026

আয়কর হানায় উদ্ধার টাকার পাহাড়! চলছে গণনা

Date:

Share post:

শুক্রবার সকালে দেখা মিলল টাকার পাহাড়ের। ঝাড়খণ্ডের পর এবার মধ্যপ্রদেশের ভোপাল (Bhopal, Madhyapradesh) থেকে বান্ডিল বান্ডিল ২০০ এবং ৫০০ টাকার নোট উদ্ধার করল আয়কর দফতর (Income tax department)। সকাল থেকে চলছে টাকা গোনার কাজ।

শুক্রবার সকালে ভোপালের পন্ত নগর কলোনিতে কৈলাশ ক্ষেত্রী (Kailash Khetri) নামের এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় আয়কর বিভাগ। সেখান থেকে উদ্ধার হয় ২০০ ও ৫০০ টাকার নোটের বান্ডিল। দশ টাকা- কুড়ি টাকার নোটও রয়েছে বলে জানা যাচ্ছ। মেশিন দিয়ে চলছে টাকা গোনার কাজ। আয়কর দফতরের তদন্তকারী অফিসাররা মনে করছেন এর সঙ্গে রাজনৈতিক যোগাযোগ রয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে ওই ব্যক্তি টাকা লেনদেনের কাজ করে। কালো টাকা সাদা করা হচ্ছিল কিনা তা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত ঠিক কত টাকা উদ্ধার হয়েছে সেই সম্পর্কে কোন বিবৃতি দেওয়া হয়নি।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...