Sunday, April 5, 2026

CCTV ফুটজে পেয়েই তৎপর পুলিশ, তলব রাজভবন সচিবসহ দুজনকে

Date:

Share post:

রাজ্যপালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া সম্ভব বা সম্ভব নয়, সেই বিতর্ক সরিয়ে এখন সত্যান্বেষী ব্যোমকেশের ভূমিকায় কলকাতা পুলিশ। রাজভবন থেকে খোদ রাজ্যপালের তদারকিতে সিসিটিভি ফুটেজ প্রকাশে বাধা দেওয়া হলেও পূর্ত দফতরের থেকে সেই ফুটেজ সংগ্রহ করেছে লালবাজার। তারপরেও ফুটেজ দেখে তিনজনকে চিহ্নিত করে তলব করেছে কলকাতা পুলিশ। তবে রাজ্যপালের কড়া নোটিশ জারির পরে আদৌ সেই তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাওয়া সম্ভব হবে কি না তা নিয়ে রয়েছে সন্দেহ। অন্যদিকে ফুটেজে থাকা ব্যক্তিদের পরিচয়ও জানতে চাওয়া হয়েছে পুলিশের তরফে।

ইতিমধ্যেই শ্লীলতাহানির অভিযোগ থাকার পরেও রাজভবনের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিতভাবে একটি ভিডিও প্রকাশ করা হয়, যা আবার রাজ্য সরকারকে দেওয়া হবে না বলেও জানিয়ে দেওয়া হয় রাজভবনের তরফে। যদিও সেই ভিডিও ফুটেজ থেকে অভিযোগের তদন্তে কোনও সহযোগিতা পাওয়া সম্ভব নয় বলেও দাবি কলকাতা পুলিশের। এই পরিস্থিতিতে গোটা বিষয়টি রাজ্যপালের ‘নাটক’ বলেও দাবি করেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই পুলিশের হাতে রাজভবনের একতলার ২ মে-র সিসিটিভি ফুটেজ এসে পৌঁছেছে।

সেই ফুটেজে দেখা গিয়েছে অভিযোগকারিনী রাজভবনের সচিবের ঘরে যান। তিনি অভিযোগের বয়ানেও সে কথা বলেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই ফুটেজে দেখা যাওয়া সচিব, একজন চিকিৎসক ও একজন কর্মচারীকে তলব করা হয় লালবাজারের তরফে। যদিও তাঁরা সেই তলবে সাড়া দেননি বলেই দাবি কলকাতা পুলিশের।

সিসিটিভি ফুটেজ দেখে যে ব্যক্তিদের চিহ্নিত করেছে কলকাতা পুলিশ। তাদের ছবিও পাঠানো হয়েছে রাজভবনে। জানতে চাওয়া হয়েছে তাঁদের পরিচয়। এখন অপেক্ষা রাজভবন আদৌ পরিচয় প্রকাশে কলকাতা পুলিশকে সহযোগিতা করে কি না।

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...