Tuesday, February 24, 2026

মুখোমুখি বিতর্কের চ্যালেঞ্জ গ্রহণ রাহুলের, পালিয়ে গেলেন মোদি!

Date:

Share post:

লোকসভা নির্বাচন ২০২৪ গোটা দেশের কাছে ঐতিহাসিক, বিজেপি ও বিরোধী উভয় পক্ষ থেকেই এই দাবি করা হচ্ছে। সেই পরিস্থিতিতে দু তরফের দুই নেতাকে সামনা সামনি বিতর্কে অংশগ্রহণের ডাক দেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এম বি লোকুর, বিচারপতি অজিত পি শাহ ও হিন্দু পত্রিকা গোষ্ঠীর ডিরেক্টর এন রাম। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর দফতরে এই নিমন্ত্রণ পাঠান। শনিবার সেই নিমন্ত্রণ স্বীকার করে পাল্টা তিন দিকপালকে চিঠি দেন রাহুল গান্ধী। কিন্তু নরেন্দ্র মোদি বা তাঁর দফতর থেকে এখনও কোনও উত্তর পাওয়া যায়নি এই আহ্বানের।

চতুর্থ দফার নির্বাচনের আগে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছেন নরেন্দ্র মোদি। বিজেপির অন্য নেতাদের উপর তাঁর ভরসা করে বিজেপিকে আরেকবার ক্ষমতায় আনা সম্ভব না বলেই ছুটে বেড়াচ্ছেন নোদি নিজে দাবি রাজনীতিকদের। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদির পক্ষে হয়তো মুখোমুখি বিতর্কে যোগ দেওয়ার উত্তর দেওয়া সম্ভবই হয়নি। কিন্তু শুক্রবারই রাহুল গান্ধী ইঙ্গিত দিয়েছিলেন বিতর্কে যোগ দিতে তিনি ইচ্ছুক। বিরোধী মঞ্চের পক্ষ থেকে সেই বিতর্কে প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করে পাল্টা চিঠি দিয়েছেন তিনি।

চিঠিতে তিনি জানিয়েছেন এমন ধরনের বিতর্কে মানুষ বুঝতে পারবেন আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য। ফলে তাঁদের পক্ষে নির্বাচন করা সহজ মনে হবে। যেহেতু দেশের গুরুত্বপূর্ণ দলগুলি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তাই তাঁদের নেতৃত্বের বিতর্ক সরাসরি শোনার অধিকার রাখেন সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেই তিনি চিঠিতে উল্লেখ করেন, প্রধানমন্ত্রী যদি বিতর্কে সম্মত হন তাহলে সময় ও স্থান জানিয়ে দেওয়ার আবেদন জানান রাহুল গান্ধী।

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...