Monday, April 6, 2026

মোদি ‘গ্যারান্টি’ নিয়ে বিজেপিকে ধুয়ে দিলেন মমতা

Date:

Share post:

আমডাঙায় তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, ‘হিংসুটে, কুচুটে।’ CAA লাগু করা নিয়ে হুঁশিয়ারির সুরে মমতা বললেন,মতুয়াদের CAA করা যাবে না। ওঁরা ইতিমধ্যে নাগরিক। আপনি ওঁদের ভোটে জিতেছেন। লজ্জা করে না? মনে রাখবেন, মতুয়াদের গায়ে হাত দিলে আমার গায়েও হাত পড়বে। আমডাঙার নির্বাচনী সভায় মোদি ‘গ্যারান্টি’র পালটা জবাবে সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,যখন আমি এখানে সভার জন্য প্রস্তুতি নিচ্ছি, সেসময় বারাকপুরের ভাটপাড়ায় প্রধানমন্ত্রী সভা করে মোদি গ্যারান্টির কথা বলেছেন। কী গ্যারান্টি? বলেছেন, CAA লাগু হবেই, কেউ আটকাতে পারবে না। আমি বলছি, মতুয়াদের জন্য CAA হবে না। মনে রাখবেন, ওঁরা নাগরিক, ওঁদের ভোটে আপনি জিতেছেন। আর যদি নাগরিকত্ব দিতেই হয় নিঃশর্তে দেবেন।তিনি বলেন, আজ ও সন্দেশ খালি নিয়ে বলেছেন। আপনার জন্যই সন্দেশ অপেক্ষা করছে। মোদি যা রা হে।

মমতা সাফ বলেন,  তপসিলিদের জন্য যা আছে, থাকবে। সংরক্ষণের সুবিধা আরও বাড়বে, কমবে না।মমতার মন্তব্য়, মোদি হারছেন, মোদি বিদায় নিচ্ছেন। সুর চড়ালেন ১০০ দিনের কাজে কেন্দ্রের টাকা না দেওয়ার অভিযোগেও।তৃণমূল নেত্রী বলেন, দেগঙ্গাতে প্রতিবার নির্বাচনের আগে একটা করে মিটিং করার সুযোগ মেলে। আমি ভুলি কম, মনে থাকে।




Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...