Monday, April 6, 2026

প্লে-অফে পৌঁছে দলকে কৃতিত্ব দিলেন শ্রেয়স

Date:

Share post:

গতকাল ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। আর এই জয়ে উচ্ছ্বসিত কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়র। এই জয়ের জন্য কৃতিত্ব দিলেন দলকে।

ম্যাচ শেষে শ্রেয়স বলেন,”খেলা শুরুর আগেই আমরা ঠিক করে নিয়েছিলাম, প্রথম দল হিসাবে প্লে-অফে উঠতে হবে। লক্ষ্যে পৌঁছানোর জন্য দলের সবাই প্রস্তুত ছিল। আমরা কেউ চাপে ছিলাম না। খেলার রং বদলে দেওয়ার মতো খেলোয়াড় আমাদের দলে অনেকে আছে। এই সাফল্যে সকলের অবদান রয়েছে। প্রত্যেককে অভিনন্দন জানাতে চাই। যে দল ভাল খেলে তাদের জয়ের সম্ভাবনা বেশি থাকে। আমরা কোনও সুযোগ হাতছাড়া করতে চাইনি। মুম্বই প্রথম ৬ ওভার খুব ভাল ব্যাট করেছে। তা-ও আশা ছাড়িনি আমরা। ওই পরিস্থিতি থেকে ম্যাচে ফিরে আসা সহজ ছিল না। দলের সকলের চেষ্টায় সেটা আমরা করে দেখিয়েছি।”

মুম্বইয়ের বিরুদ্ধে জোড়া জয়। ওয়াংখেড়ের পর কলকাতায় । কী মাথায় ছিল? জবাবে শ্রেয়স বলেন, “পরিসংখ্যান বা রেকর্ড নিয়ে খুব একটা ভাবি না। কলকাতার আবহাওয়া ভাল ছিল না। তা-ও আমরা ম্যাচটা জিততে পেরেছি। এটাই আসল। আমাদের বোলারেরা দুর্দান্ত পারফর্ম করেছে। বিশেষ করে সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী খুব ভাল বল করেছে। মুম্বইয়ের রান তোলার গতি ওরা কমিয়ে দিয়েছিল। ওদের যে কাউকে দিয়েই চার ওভার বল করাতে পারতাম। তবু বরুণকে বেছে নিয়েছিলাম। ওই মুহূর্তে সেটাই ঠিক হবে বলে মনে হয়েছিল।”

আরও পড়ুন- কলকাতার কাছে হেরে কী বললেন মুম্বই অধিনায়ক?

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...