Saturday, April 4, 2026

অবাক কাণ্ড হায়দরাবাদে! ভোটারদের বোরখা সরিয়ে পরিচয়পত্রের ছবি মেলাচ্ছেন বিজেপি প্রার্থী, অভিযোগ দায়ের থানায়

Date:

Share post:

কী কাণ্ড হায়দরাবাদে! ভোটারদের বোরখা সরিয়ে মুখ দেখছেন বিজেপি প্রার্থী। হায়দরাবাদ আসনে ভোট চলাকালীন তিন মহিলার পরিচয়পত্র নিয়ে তাঁদের মুখ দেখাতে বলছেন মাধবীলতা। তার পর পরিচয়পত্রে থাকা ছবির সঙ্গে মিলিয়ে দেখছেন মুখগুলিকে। ইতিমধ্যেই তাঁর নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

হিজাব নিয়ে বিতর্কের আবহেই অভিযোগের আঙুল উঠল হায়দরাবাদের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। এআইএমআইএমের আসাদউদ্দিন ওয়েইসির বিপক্ষে মাধবীলতাকে টিকিট দিয়েছে বিজেপি। সোমবার চতুর্থ দফা নির্বাচন চলাকালীন মুসলিম ভোটারের হিজাব তুলে দেখেন মাধবীলতা। ভোটার কার্ডের সঙ্গে মুখ মিলিয়ে নেন তিনি। সেই আচরণ ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

হায়দরাবাদের পুলিশ কমিশনার শ্রীনিবাস রেড্ডি বলেছেন, “একজন প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের পরিচয় যাচাই অভিযোগ এসেছে। যেটি তার কাজ নয়। এটি পোলিং অফিসারদের কাজ এমনকি পুলিশেরও নয়। মামলা নথিভুক্ত করার পরে, আমরা এখন এটি তদন্ত করছি।”

আরও পড়ুন- তারুণ্য এবং অভিজ্ঞতাকে সম্বল করেই প্রকাশিত বিশেষ সংখ্যা ‘আবার বিজল্প’, সাংস্কৃতিক প্রতিরোধের ডাক

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...