Monday, April 6, 2026

নজির গড়লেন ভারতের মহিলা টেবল টেনিস খেলোয়াড় মণিকা বাত্রা

Date:

Share post:

রেকর্ড গড়লেন ভারতের মহিলা টেবল টেনিস খেলোয়াড় মণিকা বাত্রা। মহিলাদের সিঙ্গলসে বিশ্ব র‍্যাঙ্কিং-এ ২৪ নম্বরে উঠে এলেন ভারতের এই টেবিল টেনিস খেলোয়াড়। আর এর সুবাদে এই প্রথম ভারতের কোনও মহিলা টেবিল টেনিস খেলোয়াড় সিঙ্গলস প্রথম ২৫ জনের মধ্যে জায়গা করে নিলেন। জেদ্দায় সাফল্যের পরে মহিলাদের সিঙ্গলসে প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় হিসেবে ২৪ নম্বরে উঠে এসেছেন মণিকা। বিশ্ব ক্রমতালিকায় এর আগে কোনও ভারতীয় মহিলা টেবিল টেনিস খেলোয়াড় প্রথম পঁচিশে জায়গা পাননি। মণিকাই প্রথম বার এই নজির গড়লেন।

নিজের এই সাফল্যে উচ্ছ্বসিত মণিকা। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “প্যারিস ২০২৪-এর পথে এই র‌্যাঙ্কিং আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়ে তুলবে। বিশ্ব র‍্যাঙ্কিং-এ প্রথম পঁচিশে প্রবেশ এবং প্রথম ভারতীয় হিসেবে মহিলাদের সিঙ্গলসে সেরা র‌্যাঙ্কিংয়ে পৌঁছেছি। কোচ আমন বলগুকে বিশেষ ধন্যবাদ ।“

এর আগের বিশ্ব ক্রমতালিকায় মহিলা সিঙ্গলসে ৩৯ নম্বরে ছিলেন মণিকা। সেখান থেকে এক লাফে ১৫ ধাপ এগিয়েছেন তিনি।

আরও পড়ুন- ঠিক কী ঘটেছিল গোয়েঙ্কা-রাহুলের মধ্যে, ফাঁস করলেন লখনউ দলের কোচ





Related articles

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...